উত্তরপ্রদেশে ধুলোঝড়ে মৃত ২৬

বিদেশ ডেস্ক
০৯ জুন ২০১৮, ২৩:৩৪আপডেট : ০৯ জুন ২০১৮, ২৩:৪৩

ভারতের উত্তরপ্রদেশে গত ২৪ ঘণ্টায় ধুলোঝড় ও বজ্রপাতে কমপক্ষে ২৬ জনের মৃত্যু হয়েছে। সরকারি সূত্র জানিয়েছে, রাজ্যের ১১ জেলায় শুক্রবার রাত থেকে ধুলোঝড়ের সঙ্গেই প্রবল ঝড়বৃষ্টি হয়। ঝড়ের তাণ্ডবে মৃত্যু হয় ২৬ জনের।

উত্তরপ্রদেশে ধুলোঝড়ে মৃত ২৬ জয়নপুর ও সুলতানপুরে মারা গেছেন পাঁচজন করে। উন্নাওয়ে মৃত্যু হয়েছে চারজনের। চান্দৌলি ও বাহরাইচে তিনজন করে মারা গেছেন। রায়বরেলিতে মৃত্যু হয়েছে দুইজনের।

মির্জাপুর, সীতাপুর, আমেথি ও প্রতাপগড়ে একজন করে মারা গেছেন। ধুলোঝড়ে কন্নৌজ জেলাও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সেখানে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে ক্ষতিপূরণ পৌঁছে দিতে সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছেন।

ধুলোঝড় ও প্রবল বর্ষণের তাণ্ডবে আরেক রাজ্য মহারাষ্ট্রের রাজধানী মুম্বাইয়ে রেল ও বিমান চলাচলে বিঘ্ন ঘটে। সেখানে দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ওই এলাকায় গত বেশ কিছুদিন ধরে তাপমাত্রা বৃদ্ধি পায়। সূত্র: ইন্ডিয়া টাইমস।

/এমপি/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম