জর্ডানকে ২৫০ কোটি ডলার সহায়তা দেবে উপসাগরীয় তিন দেশ

বিদেশ ডেস্ক
১১ জুন ২০১৮, ২০:৫১আপডেট : ১১ জুন ২০১৮, ২১:০২

অর্থনৈতিক সহায়তা হিসেবে জর্ডানকে ২৫০ কোটি ডলার সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে উপসাগরীয় তিন দেশ সৌদি আরব, কুয়েত ও আরব আমিরাত। সম্প্রতি কর ও দ্রব্যমূল্য বৃদ্ধির সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে সবচেয়ে ভয়াবহ আন্দোলনে অনেকটা অস্থিতিশীল হয়ে পড়েছে জর্ডান। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

জর্ডানকে ২৫০ কোটি ডলার সহায়তা দেবে উপসাগরীয় তিন দেশ
এই সহায়তার অর্থ জর্ডানের কেন্দ্রীয় ব্যাংকে আমানত হিসেবে রাখার পাশাপাশি বিশ্ব ব্যাংক থেকে ঋণ নিতে জর্ডানের জামানত ও সরাসরি বাজেট সহায়তা হিসেবে দেওয়া হবে। এছাড়া সরকারের বিভিন্ন আর্থিক ও উন্নয়ন প্রকল্পে নগদ অর্থ হিসেবেও এই অর্থ দেওয়া হবে। তবে এই সহায়তা জর্ডানের বর্তমান বাজেট ঘাটতি কমাতে পারবে কিনা তা নিয়ে সমালোচনা রয়েছে। দেশটিতে এখন প্রায় ৭০ কোটি ডলারের বাজেট ঘাটতি রয়েছে।

২০১১ সালেও উপসাগরীয় দেশগুলো জর্ডান এমন আর্থিক সহায়তা দিয়েছিল। আশা করা হচ্ছে এবারের পাঁচ বছর মেয়াদি এই সহায়তা বরাদ্দ দেশটিকে নতুনভাবে ব্যায়হ্রাস পরিকল্পনা প্রণয়নের মাধ্যমে আন্তর্জাতিক দাতা ও জনগণকে সন্তুষ্ট করতে সাহায্য করবে।

মক্কায় জর্ডানের বাদশা দ্বিতীয় আব্দুল্লাহ, সৌদি বাদশাহ সালমান, কুয়েতের আমির শেখ সাবাহ আল আহমেদ আল সাবাহ এবং আরব আমিরাতের উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের  বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ সংস্থায় বাদশাহ দ্বিতীয় আব্দুল্লাহ উদ্ধৃত করে বলা হয়, তিনি আশা করছেন এই সহায়তা তার দেশকে আর্থিক সংকট থেকে উত্তরণে সাহায্য করবে।

সম্প্রতি জর্ডানের অর্থনৈতিক অব্যবস্থাপনার জন্য দোষারোপ করে বিক্ষোভ শুরুর পর প্রধানমন্ত্রী হানি আল মুলকি পদত্যাগ করেন।

/আরএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম