ভারতে আরও এক স্বঘোষিত ধর্মগুরুর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

বিদেশ ডেস্ক
১২ জুন ২০১৮, ১৬:৩২আপডেট : ১২ জুন ২০১৮, ১৮:২৮
image

ভারতে আরও এক স্বঘোষিত ধর্মগুরুর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে। গত রবিবার (১১ জুন) দাতী মহারাজ নামের ওই ‘ধর্মগুরু’ ও তার দুই পুরুষ শিষ্যের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন তারই এক শিষ্যা। ২৫ বছর বয়সী ওই শিষ্যার অভিযোগ, প্রায় ২ বছর আগে মন্দিরের মধ্যে তাকে ধর্ষণ করেছিলেন দাতী মহারাজ। পুলিশকে উদ্ধৃত করে ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানায়, এ অভিযোগের ভিত্তিতে ওই ধর্মগুরুর বিরুদ্ধে আইপিসি ৩৫৪, ৩৭৬ এবং ৩৭৭ ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে। একই অভিযোগে স্বঘোষিত ধর্মগুরু রাম রহিম ও আসারাম বাপু বর্তমানে কারাগারে ‌আছে৷

দাতী মহারাজ
দিল্লি এবং সংলগ্ন অঞ্চলসহ প্রায় সারা উত্তর ভারতেই স্বঘোষিত ধর্মগুরু দাতী মহারাজের প্রচুর শিষ্য রয়েছেন। দিল্লির মেহরুলি অঞ্চলের ফতেহপুর বেরিতে শান্তিধাম আশ্রম ছাড়াও দক্ষিণ দিল্লিতে বিশাল খামারবাড়ি আছে দাতী মহারাজের। প্রতি বৃহস্পতি ও শনিবার তার আধ্যাত্মিক বক্তৃতা শুনতে কয়েক হাজার ভক্ত সমাগম হয় শান্তিধাম আশ্রমে। বিভিন্ন জাতীয় টিভি চ্যানেলে নিয়মিত ধর্মালোচনাভিত্তিক অনুষ্ঠান করেন তিনি। তার নিজস্ব ওয়েবসাইটও আছে।

শুক্রবার (৮ জুন) দাতী মহারাজের এক শিষ্যা অভিযোগ করেন, নিজের প্রতিষ্ঠিত শান্তিধাম আশ্রমের মন্দিরের ভিতর দু’‌বছর আগে তাকে ধর্ষণ করেছিলেন দাতী মহারাজ। তারপর তাকে হুমকি দিয়েছিলেন সেকথা কাউকে না জানাতে। ওই ঘটনার পর আশ্রম থেকে পালিয়ে আসেন শিষ্যা। দীর্ঘদিন ধরে মানসিক যন্ত্রণায় ভুগছিলেন তিনি। ট্রমা কাটিয়ে সুস্থ হওয়ার পর মা-বাবার কাছে সবকিছু খুলে বলেন। এরপর মামলা দায়ের করেন তারা।

ওই শিষ্যার অভিযোগ, আরও অনেক মেয়েই দাতী মহারাজের যৌন নিপীড়নের শিকার হয়েছেন। তার বাবার অভিযোগ, দু’‌বছর আগে মহারাজের দায়িত্বে মেয়েকে আশ্রমে রেখে বিশেষ কাজে অন্যত্র গিয়েছিলেন তিনি ও তার স্ত্রী। সে সময়ই ঘটে ওই ঘটনা।

পুলিশ জানিয়েছে, দাতী মহারাজ ছাড়াও আরও তিনজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। দক্ষিণ দিল্লি পুলিশের ডিস্ট্রিক্ট ইনভেস্টিগেশন ইউনিট তদন্তে নেমেছে। জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্ত ওই মহারাজকে সমন পাঠানো হবে বলেও জানা গেছে।

/এফইউ/চেক-এমওএফ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম