নির্ধারিত সময়ের আগেই সিঙ্গাপুর ছাড়লেন ট্রাম্প

বিদেশ ডেস্ক
১২ জুন ২০১৮, ১৭:০০আপডেট : ১২ জুন ২০১৮, ১৭:০৬
image

পূর্ব নির্ধারিত সময়ের আগেই সিঙ্গাপুর ছেড়ে গেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক টুইটার পোস্টে এএফপির হোয়াইট হাউস প্রতিনিধি তার সিঙ্গাপুর ছাড়ার খবর নিশ্চিত করেছেন।
নির্ধারিত সময়ের আগেই সিঙ্গাপুর ছাড়লেন ট্রাম্প

গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, সিঙ্গাপুরের স্থানীয় সময় রাত আটটায় তার যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল। তবে সন্ধ্যে সাড়ে ছয়টার সময় তার সিঙ্গাপুর ছেড়ে যাওয়ার খবর জানান এএফপির সাংবাদিক এন্ড্রিউ বিটি।

সিঙ্গাপুরের স্থানীয় সময় সকালে উত্তর কোরীয় নেতা কিং জং উনের সঙ্গে একান্ত বৈঠক করেন ট্রাম্প। ৩৫ মিনিটের বৈঠকের পর দুই দেশের কর্মকর্তা ও প্রতিনিধিদের নিয়ে বৈঠক করেন ট্রাম্প-কিম। এরপর সমঝোতা চুক্তি স্বাক্ষরের ঘোষণা আসে। স্বাক্ষরিত সেই সমঝোতা চুক্তিতে দুই দেশের সম্পর্কোন্নয়ন, কোরীয় উপদ্বীপের নিরন্ত্রীকরণ ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠাসহ যুদ্ধবন্ধীদের উদ্ধার ও প্রত্যাবাসনের ব্যাপারে সম্মত হন দুই দেশের শীর্ষ নেতা।

পরে সিঙ্গাপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি স্বীকারোক্তি দেন, এই মহড়া উত্তর কোরিয়ার প্রতি উসকানিমূলক। মহড়াকে ‘যুদ্ধ যুদ্ধ খেলা’ আখ্যা দেন ট্রাম্প। তিনি ঘোষণা দেন, উত্তর কোরিয়া স্বাক্ষরিত সমঝোতা চুক্তির প্রতিশ্রুতি ভঙ্গ না করা পর্যন্ত কোরীয় উপদ্বীপে ‘যুদ্ধ যুদ্ধ খেলা’বন্ধ রাখবে যুক্তরাষ্ট্র।

/বিএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম