বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে বিনিয়োগের তাগিদ আইএমএফের

বিদেশ ডেস্ক
১৩ জুন ২০১৮, ১০:২৭আপডেট : ১৩ জুন ২০১৮, ১০:৩৩

মধ্যম আয়ের দেশ হয়ে ওঠার জন্য বাংলাদেশকে উন্নয়নের প্রতিবন্ধকতা কাটাতে আরও বেশি বিনিয়োগ করতে হবে বলে জানিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা ইন্টারন্যাশনাল মনেটারি ফান্ড-আইএমএফ। সংস্থাটির কর্মকর্তারা বলেন, বাংলাদেশের অর্থনীতি এখন শক্তিশালী অবস্থানে আছে। ২০১৮ সালে এর প্রবৃদ্ধি হবে ৭ শতাংশ। তাই অবকাঠামো উন্নয়ন ও ব্যাংকি খাতে বিনিয়োগ অব্যাহত রাখা জরুরি।

বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে বিনিয়োগের তাগিদ আইএমএফের

আইএমএফ জাতিসংঘ কর্তৃক অনুমোদিত স্বায়ত্তশাসিত আর্থিক প্রতিষ্ঠান। বিভিন্ন দেশের মুদ্রানীতি এবং মুদ্রামানের হ্রাস-বৃদ্ধি পর্যবেক্ষণ করা এই আন্তজার্তিক সংস্থাটির অন্যতম প্রধান কাজ। বাংলাদেশে আইএমএফ এর মিশন প্রধান দাইসাকু কিহারা বলেন, ট্যাক্স থেকে মোট জিডিপির মাত্র ৯ শতাংশ আয় হয়। অন্যান্য নিম্ন আয়ের দেশে এর পরিমাণ ১৫ শতাংশ।

কিহারা বাংলাদেশ অবকাঠামো ও সামাজিক ক্ষেত্রে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান। তিনি বলেন, ‘ট্যাক্স নীতির সংস্কার দরকার। ট্যাক্স প্রশাসনকে আরও শক্তিশালী করতে হবে।’ অনলাইন নিবন্ধনের মাধ্যমেও ট্যাক্স দেওয়ার সুযোগ রাখা যেতে পারে।

আইএমএফ জানায়, মিয়ানমার থেকে ৭ লাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসলে এখনও সেটার অর্থনৈতিক প্রভাব খুব বেশি পড়েনি। আন্তর্জাতিক আর্থিক সহায়তার কারণে এটি সামাল দেওয়া সম্ভব হয়েছে বলে জানান কিহারা। তিনি বলেন, ভবিষ্যতে এই চাপ বাড়তে পারে। বন্যা ও ভূমিধস ঠেকাতে ব্যবস্থা নেওয়া ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সম্পর্কের উন্নয়নে আরও ব্যয় হতে পারে।  

সংস্থাটি জানায়, বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোর জন্য এখনও অর্থায়নের সবচেয়ে বড় উৎস হচ্ছে ব্যাংকগুলো। তবে এর সঙ্গে সরকারেরও সাহায্য করা উচিত। ব্যাংকগুলোকে আরও শক্তিশালী করতে ব্যবস্থা নেওয়া উচিত। নীতি নির্ধারকদের ব্যাংক সংশ্লিষ্ট বর্তমান আইনকে আরও শক্তিশালী করার  আহ্বান জানায়  আইএমএফ।

/এমএইচ/
সম্পর্কিত
আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বাংলাদেশের নির্বাচন
রয়টার্সের বিশ্লেষণভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনে বাংলাদেশে প্রভাব বাড়াতে চায় চীন
বিশেষজ্ঞদের সতর্কতানির্বাচন ঘিরে বাইরের দেশ থেকে আসছে মিথ্যা তথ্যের ঢেউ
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম