মালয়েশিয়া, ইন্দোনেশিয়ায় কাল ঈদ

বিদেশ ডেস্ক
১৪ জুন ২০১৮, ২০:০৯আপডেট : ১৪ জুন ২০১৮, ২০:২০

মালয়েশিয়া, ইন্দোনেশিয়া বৃহস্পতিবার সন্ধ্যায় পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। ফলে কাল শুক্রবার এ দেশগুলোতে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

মালয়েশিয়া, ইন্দোনেশিয়ায় কাল ঈদ সংযুক্ত আরব আমিরাতেও শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার খবর মিলেছে। সে হিসেবে এ দেশটিতেও শুক্রবার ঈদ উপযাপিত হওয়ার কথা। তবে সরকারি চাঁদ দেখা কমিটি এখনও আনুষ্ঠানিকভাবে এ সংক্রান্ত ঘোষণা দেয়নি।

বৃহস্পতিবার শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় শনিবার ঈদুল ফিতর উদযাপন করবেন অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মুসলমানরা।

আরবি ক্যালেন্ডার অনুযায়ী রমজানের পরবর্তী মাস শাওয়াল। টানা এক মাসের সিয়াম সাধনার পর শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে পরদিন ঈদুল ফিতর উদযাপন করেন মুসলমানরা।

ঈদের নামাজ আদায়ের মধ্য দিয়ে শুরু হয় ঈদের দিনের আনুষ্ঠানিকতা। নামাজ শেষে চিরচেনা রূপ পায় দুনিয়ার সব ঈদগাহ। শ্রেণি-ধর্ম-বর্ণ-বয়স নির্বিশেষে মুসলিমরা নিজেদের মধ্যে আলিঙ্গন করে পরস্পরের কুশল বিনিময় করেন। ঈদের নামাজের মোনাজাতে নিজ নিজ দেশ এবং বিশ্ব মুসলিমের কল্যাণ কামনা করে মহান রবের দরবারে হাত তোলেন মুসল্লিরা। সূত্র: এক্সপ্রেস ট্রিবিউন, গালফ নিউজ, লেটেস্টলি।

/এমপি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম