ট্রাম্প ও তার ফাউন্ডেশনের বিরুদ্ধে মামলা, আসামি সন্তানরাও

বিদেশ ডেস্ক
১৫ জুন ২০১৮, ০৮:৩৮আপডেট : ১৫ জুন ২০১৮, ০৯:১১
image

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিষ্ঠিত ট্রাম্প ফাউন্ডেশনের বিরুদ্ধে মামলা হয়েছে। নিউইয়র্ক অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল ফাউন্ডেশনের পাশাপাশি প্রতিষ্ঠানের পরিচালক ট্রাম্প, তার সন্তান এরিক ও ডোনাল্ড জুনিয়র এবং মেয়ে ইভাঙ্কাকেও মামলার আসামি করেছেন। ‘একের পর এক আইন ভঙ্গের’ অভিযোগে ওই মামলা করেছেন অ্যাটর্নি জেনারেল বারবারা আন্ডারউড। মামলায় আগামী ১০ বছরের জন্য নিউইয়র্কের সব অলাভজনক প্রতিষ্ঠানের পরিচালক পদ থেকে ট্রাম্পকে বহিষ্কার এবং তার সন্তানদের এক বছরের জন্য পরিচালনা বোর্ড থেকে বহিষ্কার করার আবেদন করা হয়েছে। ট্রাম্প ফাউন্ডেশন মামলাটিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত আখ্যা দিয়ে প্রেসিডেন্ট আর তার সন্তানদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছে।
ট্রাম্প ও তার ফাউন্ডেশনের বিরুদ্ধে মামলা, আসামি সন্তানরাও

স্থানীয় সময় বৃহস্পতিবার ওই মামলার কথা জানান অ্যাটর্নি জেনারেল বারবারা আন্ডারউড। তিনি বলেন, ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রভাব সৃষ্টির স্বার্থে ট্রাম্পের দাতব্য ওই প্রতিষ্ঠানটি 'আইনবহির্ভূত রাজনৈতিক সমন্বয়' করেছিল। ট্রাম্প ফাউন্ডেশনের বিলোপ ঘটানোর জন্যই =মামলাটি করা হয়েছে। বারবারা আন্ডারউডের বিবৃতির বরাত দিয়ে বিবিসি জানায়, ওই সংস্থার নাম ও অর্থ ব্যবহারের মাধ্যমে নির্বাচনী প্রচারণার ওপর প্রভাব খাটানোর নির্দেশনা দিয়েছিলেন ট্রাম্প।

মামলার নথিতে আরও বলা হয়, ট্রাম্প ফাউন্ডেশন ফ্লোরিডা অঙ্গরাজ্যের মার-এ-লাগো রিসোর্টের বিরুদ্ধে আনা অভিযোগ সমঝোতার জন্য এক লাখ ডলার পরিশোধ করেছিল। এই রিসোর্টটি ট্রাম্পের মালিকানা্ধীন। এ ছাড়া ট্রাম্পের একটি গোল্ড ক্লাবের বিরুদ্ধে অভিযোগ সমোঝতায় ১ লাখ ৫৮ হাজার ডলার এবং আরেকটি গোল্ড ক্লাবের জন্য একটি পেইন্টিং কিনতে ১০ হাজার ডলার পরিশোধ করেছিল। 

ট্রাম্প ফাউন্ডেশনের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, এটা নোংরা রাজনীতির নিকৃষ্টতম উদাহরণ। ইতিমধ্যে ট্রাম্প ফাউন্ডেশন দাতব্য কাজে ১৯ মিলিয়ন ডলার খরচ করেছে। ট্রাম্প নিজে কিংবা তার ব্যবসা প্রতিষ্ঠানের মাধ্যমে এই ফাউন্ডেশনে ৮ মিলিয়ন ডলার দিয়েছেন। এসব অবদানকে তাচ্ছিল্য করার জন্যই এই অপরাজনীতি শুরু হয়েছে।

/বিএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক