‘রাইজিং কাশ্মির’-এর প্রথম ও তৃতীয় পাতাজুড়ে সুজাত বুখারি

বিদেশ ডেস্ক
১৫ জুন ২০১৮, ১২:২২আপডেট : ১৫ জুন ২০১৮, ১২:৩০
image

প্রধান সম্পাদক সুজাত বুখারির একটি ছবি আর তার প্রতি শ্রদ্ধা নিবেদন; ১৫ জুন শুক্রবারে ‘রাইজিং কাশ্মির’র প্রথম পাতাটি এভাবেই হাজির হয়েছে স্থানীয় কাশ্মিরবাসীর সামনে। তৃতীয় পাতাতেও কেবল সুজাতের হত্যাকাণ্ড ও সংশ্লিষ্ট কাভারেজ স্থান পেয়েছে। ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যায় শ্রীনগরে নিজের অফিসের বাইরেই গুলিবিদ্ধ হন ‘রাইজিং কাশ্মির’ পত্রিকার প্রধান সম্পাদক সুজাত আর তার দেহরক্ষী। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা সুজাত এবং তার এক দেহরক্ষীকে  মৃত ঘোষণা করেন। আরও এক দেহরক্ষীর অবস্থা গুরুতর। খবরে বলা হয়, লাল চকের প্রেসক্লাবের বাইরে গাড়ি নিয়ে দাঁড়িয়ে ছিলেন  সুজাত। আচমকা বন্দুকধারীরা তাকে গুলি করে পালিয়ে যায়। ‘রাইজিং কাশ্মির’-এর প্রথম ও তৃতীয় পাতাজুড়ে সুজাত বুখারি

সম্প্রচারমাধ্যম এনডিটিভি জানিয়েছে, সন্ত্রাসীরা ‘রাইজিং কাশ্মির’-এর সম্পাদক সুজাত বুখারিকে গুলি করে হত্যা করেছে। হামলার সময় তিনি গাড়ির ভেতর ছিলেন। সঙ্গে ছিলেন গাড়ির চালক ও তার ব্যক্তিগত নিরাপত্তারক্ষী। হামলায় তারা আহত হন। কোনও পক্ষ হামলার দায় স্বীকার না করলেও পুলিশের ধারণা জঙ্গিরা এই হামলা চালিয়েছে। রাইজিং কাশ্মিরের প্রথম পাতায় সুজাতের প্রতি শ্রদ্ধা জানিয়ে লেখা হয়েছে, সবাইকে ছেড়ে আচমকা চলে গেলেন আপনি। তবে আপনার পেশাগত দায়িত্ববোধ আর উদাহরণযোগ্য প্রেরণাদায়ক ভূমিকাসমেত আপনি আমাদের চলার পথের আলো হয়ে থাকবেন সবসময়। যে ভীরুরা আপনাকে আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছে, তাদের ভয়ে আমরা কখনও ভীত হব না। সত্য উচ্চারণের প্রতি আপনার দৃঢ়তাকেই আমরা আমাদের পাথেয় করে রাখব, তা যাকেই অখুশি করুক না কেন। শান্তিতে ঘুমান...

অপ্রত্যাশিত এই মৃত্যুতে শোক জানিয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী ও কাশ্মিরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি।

/বিএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম