বিশ্বকাপে ‘জঙ্গি হামলা’র আশঙ্কা যুক্তরাষ্ট্রের, সতর্কতা জারি

বিদেশ ডেস্ক
১৬ জুন ২০১৮, ০৮:১২আপডেট : ১৬ জুন ২০১৮, ০৮:১৯
image

রাশিয়া বিশ্বকাপে জঙ্গি হামলায় আশঙ্কায় নাগরিকদের সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার মার্কিন পররাষ্ট্র দফতর থেকে ভ্রমণ বিষয়ক এক নির্দেশনায় এই সতর্কতা জারি করা হয়। তবে কোনও সুনির্দিষ্ট হুমকির কথা জানায়নি তারা।
বিশ্বকাপে ‘জঙ্গি হামলা’র আশঙ্কা যুক্তরাষ্ট্রের, সতর্কতা জারি

১৪ জুন (বৃহস্পতিবার) বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টার উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে রাশিয়ায় শুরু হয় ৩২ দিনের ফুটবল লড়াই। মাসব্যাপী এই আয়োজন সম্পর্কে পররাষ্ট্র দফতর থেকে ভ্রমণ নির্দেশনায় বলা হয়, ‘বিশ্বকাপ ফুটবলের মতো বড় পরিসরের আন্তর্জাতিক আয়োজন সন্ত্রাসীদের জন্য এক মোহনীয় লক্ষ্যবস্তু। যদিও বিশ্বকাপে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে, তবুও জঙ্গিরা স্টেডিয়াম, ভক্তদের জটলা, পর্যটনকেন্দ্র, পরিবহন থামার স্থানসহ বিভিন্ন পাবলিক ভেন্যুতে হামলা করার চেষ্টায় থাকবে’। 

সম্ভাব্য জঙ্গি হামলার কথা বললেও পররাষ্ট্র দফতরের ওই ভ্রমণ নির্দেশনায় কোনও সুনির্দিষ্ট জঙ্গি হুমকির কথা বলা হয়নি। এরআগে জারি করা এক নির্দেশনায় বিশ্বকাপ উপলক্ষ্যে মার্কিন নাগরিকদের রাশিয়া ভ্রমণের বিষয়টি পুনর্বিবেচনার আহ্বান জানানো হয়েছিল। বলা হয়েছিল, জঙ্গি হামলার লক্ষ্যবস্তু কিংবা রুশ নিরাপত্তা বাহিনীর দ্বারা ভোগান্তির শিকার হতে পারে মার্কিনিরা।

/বিএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম