সিরিয়ায় ইরাকি বিমান হামলায় নিহত ৪৫ আইএস

বিদেশ ডেস্ক
২৪ জুন ২০১৮, ০০:৫৩আপডেট : ২৪ জুন ২০১৮, ০১:০৫

সিরিয়ার পূর্বাঞ্চলে এক বিমান হামলায় জঙ্গি গোষ্ঠী আইএসের অন্তত ৪৫ জন সদস্য নিহত হয়েছে বলে দাবি করেছে ইরাক। তাদের দাবি, নিহতদের মধ্যে বেশ কয়েকজন সিনিয়র সদস্যও ছিল। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

সিরিয়ায় ইরাকি বিমান হামলায় নিহত ৪৫ আইএস প্রতিবেদনে বলা হয়, পূর্বাঞ্চলের হাজিন শহরে এক বৈঠকে মিলিত হয়েছিল আইএস নেতারা। সেখানেই তিন বাড়িতে লক্ষ্য করে এই হামলা চালানো হয়।

গত বছর থেকে সিরিয়ায় আইএসের বিরুদ্ধে বেশ কয়েকটি বিমান হামলা চালিয়েছে ইরাকি বিমানবাহিনী। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ ও আইএসের বিরুদ্ধে লড়াইরত মার্কিন নেতৃত্বাধীন জোটের অনুমোদন নিয়ে এসব হামলা হয়। আসাদের অন্যতম মিত্র ইরান ও রাশিয়ার সঙ্গে ইরাকের ভালো সম্পর্ক রয়েছে। আবার মার্কিন নেতৃত্বাধীন জোটের কাছ থেকে দৃঢ় সমর্থন পাচ্ছে দেশটি।

ইরাকি সেনাবাহিনী দাবি করে, শনিবারের হামলায় আইএসের উপ-যুদ্ধমন্ত্রী, মিডিয়া প্রধান ও পুলিশ প্রধান নিহত হয়েছেন।

একসময় ইরাকের এক-তৃতীয়াংশ এলাকা দখলে নিয়েছিল আইএস। ইরাকি প্রেসিডেন্ট হায়দার আল আবাদি গত ডিসেম্বরে আইএসের বিরুদ্ধে তার দেশের চূড়ান্ত বিজয় ঘোষণা করেন। তবে এরপরও সিরিয়া সংলগ্ন সীমান্তে এখন কার্যক্রম পরিচালনা করছে আইএস। ইরাকজুড়ে অতর্কিত হামলা, হত্যা ও বোমা হামলাও অব্যাহত রেখেছে সংগঠনটি।

/এমএইচ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম