শহরের সব পুলিশ আটক!

বিদেশ ডেস্ক
২৫ জুন ২০১৮, ১৯:৪৫আপডেট : ২৫ জুন ২০১৮, ১৯:৪৭

মেক্সিকোর অকামপো শহরের মেয়রপ্রার্থীকে হত্যার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ সেখানকার পুরো পুলিশ বাহিনীকে আটক করা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

শহরের সব পুলিশ আটক!

প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার নিজ বাড়ির সামনে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান মেয়র প্রার্থী ফার্নান্দো অ্যাঞ্জেলেস হুয়ারেস। এক  সপ্তাহের মধ্যে এটি তৃতীয় রাজনীতিবিদ হত্যার ঘটনা।

হত্যাকাণ্ডের পর মেক্সিকোর প্রসিকিউটররা স্থানীয় জননিরাপত্তা সচিব অসকার গনজালেস গার্সিয়ার সংশ্লিষ্টতার অভিযোগ আনেন। এরপর শনিবার তাকে গ্রেফতারের জন্য যায় ফেডারেল এজেন্টরা। কিন্তু তাদের বাধা দেয় পুলিশ সদস্যরা।

এরপর রবিবার সকালে ফেডারেল কর্মকর্তারা আরও সদস্য নিয়ে এসে পুরো পুলিশ বাহিনীসহ অসকার গনজালেসকে আটক করে। হাতকড়া পড়ানো হয় ২৭ পুলিশ সদস্যকে। তাদের সবাইকে রাজ্যের রাজধানী মরেলিয়াতে নিয়ে যাওয়া হয়।

গনজালেজের বিরুদ্ধে অভিযোগ, শহরে সংঘবদ্ধ অপরাধ কর্মকাণ্ডে মদদ দেন তিনি।

/এমএইচ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
পারমাণবিক অস্ত্র ত্যাগে ‘ইতোমধ্যে রাজি হয়েছে’ ইরান: ট্রাম্প
আমি না থাকলে এত দিনে ইসরায়েলের অস্তিত্বই থাকত না: ট্রাম্প
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম