৫ম দফায় বাড়লো মিসরের জরুরি অবস্থার মেয়াদ

বিদেশ ডেস্ক
২৬ জুন ২০১৮, ১০:৪০আপডেট : ২৬ জুন ২০১৮, ১২:৩৯

পরবর্তী তিন মাসের জন্য জরুরি অবস্থার মেয়াদ বাড়িয়েছে মিসর। প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির জারি করা এ সংক্রান্ত ডিক্রি সোমবার অনুমোদন করেছে দেশটির পার্লামেন্ট। তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি জানিয়েছে, নতুন মেয়াদের জরুরি অবস্থা ১৪ জুলাই থেকে কার্যকর ধরা হবে। এক বছরের বেশি সময় ধরে চলছে মিসরে জরুরি অবস্থা
কায়রো এবং আলেকজান্দ্রিয়ার চার্চে তিনমাসের মধ্যে ভয়াবহ দুটি হামলার পর ২০১৭ সালের এপ্রিলে প্রথমবারের মতো দেশজুড়ে জরুরি অবস্থা জারি করে মিসর। এরপর থেকেই ধাপে ধাপে এই মেয়াদ বাড়ায় কর্তৃপক্ষ। এর মাধ্যমে সীমান্ত ক্ষমতা নিয়ন্ত্রণে নেয় কর্তৃপক্ষ। নিরাপত্তা ইস্যুতে সন্দেহভাজন সন্ত্রাসী নাম দিয়ে চালানো হয় সন্ত্রাসবিরোধী অভিযান। জারি করা হয় কারফিউ আর সংবাদমাধ্যমের ওপর বাধানিষেধ।

এছাড়া মিসরে জরুজরুরি অবস্থা চলার সময়ে প্রেসিডেন্ট যেকোনও নাগরিকের যোগাযোগের ওপর গোয়েন্দা নজরদারির মৌখিক বা লিখিত আদেশ দিতে পারেন। সংবাদমাধ্যমে নিয়ন্ত্রণ এমনকি প্রকাশনা বন্ধের সিদ্ধান্তও দিতে পারেন তিনি।

মেয়াদ বাড়ানোর পর পার্লামেন্টের স্পিকার আলি আবদেল আল সাংবাদিকদের বলেছেন, প্রথমে যে কারণে জরুরী অবস্থা জারি করা হয়েছিল তা বহাল থাকায় মেয়াদ বাড়ানোর প্রয়োজন হয়ে পড়েছিল।

/জেজে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক