আরেক নারী অধিকার কর্মীকে আটক করেছে সৌদি আরব

বিদেশ ডেস্ক
২৮ জুন ২০১৮, ০০:৩২আপডেট : ২৮ জুন ২০১৮, ০০:৩৭

যুবরাজের সংস্কার পরিকল্পনায় সংশয় প্রকাশকারী আরেক অধিকার কর্মীকে গ্রেফতার করেছে সৌদি আরব। এবারে নারী অধিকার কর্মী ও লেখক হাতুন আল-ফাসির আটকের কথা জানিয়েছেন যুক্তরাজ্যভিত্তিক একটি মানবাধিকার গ্রুপ। সৌদি আরবের পরিস্থিতির ওপর নজর রাখা আলকাস্ট নামের ওই অধিকার গ্রুপটি বুধবার ফাসির গ্রেফতারের খবর নিশ্চিত করেছে। সৌদি নারী অধিকার কর্মী ফাতুন আল-ফাসি
মধ্যপ্রাচ্য ও যুক্তরাজ্যের অন্যতম নারী অধিকার কর্মী ফাতুন আল-ফাসি। সৌদি নারীদের অধিকার বিশেষ করে স্থানীয় সরকার নির্বাচনে তাদের অংশগ্রহণ নিয়ে দীর্ঘদিন ধরে সোচ্চার রয়েছেন ফাসি। গবেষক হিসেবে তিনি ইতিহাস ও রাজনীতিতে নারীর অংশগ্রহণে মনোনিবেশ করে থাকেন।
গত ২৫ জুন থেকে সৌদি নারীদের ওপর থেকে গাড়ি চালানোর ওপর থেকে নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর প্রথম স্টিয়ারিং হাতে রাস্তায় নামা নারীদের মধ্যেও অন্যতম ছিলেন ফাসি।
মানবাধিকার গ্রুপগুলো বেশ কিছুদিন ধরে দেশটির অধিকার কর্মীদের আটক করে আসছে বলে দাবি করলে গত মাসে প্রথমবারের মতো কয়েকজনকে আটকের কথা স্বীকার করে সৌদি আরব। তাদের বিরুদ্ধে ‘বিদেশি শত্রু’দের সঙ্গে যোগাযোগের অভিযোগ আনা হয়। ১৭ জনকে আটকের কথা জানিয়ে আইনগত প্রক্রিয়া শেষে তাদের মধ্যে পাঁচ নারীসহ আটজনকে মুক্তি দেওয়ার কথা জানানো হয়।
আলকাস্ট ফাসিকে আটকের খবর দেওয়ার আগে বুধবার আগে আটকের শিকার অধিকার কর্মীদের মুক্তি দিতে সৌদি আরবের প্রতি আহ্বান জানায় জাতিসংঘের বিশেষজ্ঞরা।
তাদের এক এক বিবৃতিতে বলা হয়, ‘সৌদি নারীদের স্বাধীনতা উদযাপনের মুহূর্তে এর বিপরীতে নারী মানবাধিকার কর্মীদের দেশজুড়ে ব্যাপকভাকে আটক করে বন্ধি রাখা হচ্ছে। যা সত্যিকারভাবে ভীতিজনক আর নারী মানবাধিকার কর্মীদের বিরুদ্ধে সৌদি সরকারের দৃষ্টিভঙ্গির আরও পরিস্কার নির্দেশক।’

/জেজে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম