ইয়েমেনে অধিকাংশ শিশুর হতাহতের জন্য দায়ী সৌদি জোট : জাতিসংঘ

বিদেশ ডেস্ক
২৮ জুন ২০১৮, ১০:০১আপডেট : ২৮ জুন ২০১৮, ১০:১০

আরব বিশ্বের সবচেয়ে দরিদ্র দেশ ইয়েমেনে অধিকাংশ শিশুর হতাহতের জন্য সৌদি আরবের নেতৃত্বাধীন জোটকে দায়ী করেছে জাতিসংঘ। 'শিশু ও সশস্ত্র সংঘাত' শিরোনামে জাতিসংঘের এক বিশেষ প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৭ সালে ইয়েমেনে যুদ্ধের কারণে মোট এক হাজার ৩১৬ শিশু নিহত হয়েছে। এর মধ্যে সৌদি জোটের হামলায় নিহত হয়েছে ৫৫২ শিশু। এর মধ্যে ৩৯৮ জন ছেলে শিশু এবং ১৫৪ জন কন্যাশিশু। আহতের সংখ্যা অন্তত ৩০০।

ইয়েমেনে অধিকাংশ শিশুর হতাহতের জন্য দায়ী সৌদি জোট : জাতিসংঘ ইরান সমর্থিত শিয়াপন্থী হুথি বিদ্রোহীদের হামলায় নিহত হয়েছে ৮৩ শিশু। তাদের হামলায় আহত হয়েছে ২৪১ শিশু।

গত সোমবার নিরাপত্তা পরিষদে জাতিসংঘের ওই বিশেষ প্রতিবেদনটি উত্থাপন করা হয়। এর একটি কপি হাতে পেয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। সংবাদমাধ্যমটি জানিয়েছে, শিশুদের হতাহতের ঘটনায় সৌদি জোট এগিয়ে থাকলেও এক্ষেত্রে হামলাকারীর তালিকায় আল-কায়েদা, সশস্ত্র বাহিনী এবং স্থানীয় অন্যান্য বাহিনীও রয়েছে। তবে শিশু মৃত্যুর ৫১ শতাংশই ঘটছে বিমান হামলার কারণে।

২০১৮ সালের জানুয়ারিতে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ জানায়, ইয়েমেনে যুদ্ধের কারণে শিশুদের হতাহতের ঘটনা ঘটছে। বেঁচে থাকার জন্য লড়াই করছে মারাত্মক অপুষ্টিতে ভোগা আরও প্রায় ৪ লাখ শিশু। আর সংঘাতে বিভীষিকায় স্কুলগুলো থেকে ঝরে পড়েছে প্রায় ২০ লাখ শিশু। ২০১৫ সালের মার্চে দেশটিতে সৌদি জোটের সামরিক অভিযানের পর থেকে পরিস্থিতি আরও জটিল রূপ ধারণ করেছে। দুর্ভোগ বেড়েছে শিশুদের। আর সহিংসতার মধ্যে বেড়ে ওঠা এই দরিদ্র শিশুরা তাদের মৌলিক সুযোগ-সুবিধা থেকেও বঞ্চিত হচ্ছে। এই প্রজন্মটি সহিংসতা ছাড়া আর কিছুই জানছে না। যুদ্ধের ধ্বংসাত্মক পরিণতির মধ্য দিয়ে যাচ্ছে তারা। বহু শিশু নিহত হয়েছে। আর যারা বেঁচে আছে তাদেরও বাকি জীবন যুদ্ধের শারীরিক ও মানসিক ক্ষত বয়ে বেড়াতে হবে। সূত্র: আল জাজিরা, মিডল ইস্ট মনিটর।

/এমপি/
সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান