চলতি বছর ২৫ ‍ফিলিস্তিনি শিশুকে হত্যা করেছে ইসরায়েল

বিদেশ ডেস্ক
০২ জুলাই ২০১৮, ২০:২৫আপডেট : ০২ জুলাই ২০১৮, ২০:২৯

অবরুদ্ধ পশ্চিম তীর ও গাজা উপত্যকায় চলতি বছর ২৫ ফিলিস্তিনি শিশুকে হত্যা করেছে ইসরায়েল। সম্প্রতি প্রকাশিত ডিফেন্স ফর চিলড্রেন ইন্টারন্যাশনাল এর এক প্রতিবেদনে এই তথ্য উঠে আসে।

চলতি বছর ২৫ ‍ফিলিস্তিনি শিশুকে হত্যা করেছে ইসরায়েল

মানবাধিকার এই সংস্থাটি জানায়, ইসরায়েলি সেনাদের হাতে নিহত ২৫ শিশুর ২১ জনকেই গাজা উপত্যকায় লক্ষ্য করা হয়েছিল। তাদের দাবি, ইসরায়েলি বাহিনী উদ্দেশ্যমূলকভাবে তাজা গুলি ব্যবহার করে শিশুদের হত্যা করে।

২৫ জন শিশুর ২১ জনকে গুলি করে হত্যা করা হয়। তাদের ১১ জনই ঘাড় কিংবা মাথায় গুলিবিদ্ধ হয়। সংস্থাটি জানায়, ‘ইসরায়েলি সেনারা ফিলিস্তিনি শিশুদের ওপর কোনোরকম হুমকি ছাড়াই তাজা গুলি ব্যবহার করে ইসরায়েল।’

বিভিন্ন মানবাধিকার ও শিশু সংস্থার পরিসংখ্যান অনুযায়ী, ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনে শিশুদের ওপর হত্যাকাণ্ড-নির্যাতনসহ নানান ধারার নজিরবিহীন মানবাধিকারবিরোধী কর্মকাণ্ড চালিয়ে আসছে ইসরায়েলি বাহিনী। সাম্প্রতিক এক পরিসংখ্যানে জাতিসংঘ জানিয়েছে, বিচ্ছিন্নভাবে জেরুজালেমকে ইসরায়েলি রাজধানীর স্বীকৃতি দেওয়ার আগের দি থেকে পরবর্তী দুই সপ্তাহে (৫ ডিসেম্বর থেকে ১৮ই ডিসেম্বর) মাত্র ১৪ দিনে ৩৪৫ জন শিশু আহত হয়েছে ইসরায়েলি বাহিনীর হামলায়।

/এমএইচ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম