পানি স্বল্পতা আর দূষণের প্রতিবাদে ইরানে বিক্ষোভ

বিদেশ ডেস্ক
০২ জুলাই ২০১৮, ২০:৪০আপডেট : ০২ জুলাই ২০১৮, ২০:৫০

দূষিত পানি সরবরাহ আর কম সরবরাহের প্রতিবাদে ইরানের দক্ষিণাঞ্চলীয় রাজ্য খুজেস্তানে ব্যাপক বিক্ষোভ হয়েছে। গত চারদিন ধরে চলা বিক্ষোভে রবিবার (০১ জুলাই) রাতে আবাদান জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়েছে। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা এই খবর জানিয়েছে। সংঘর্ষে আহতদের সংখ্যা না জানিয়ে বলা হয়েছে ‘জনশৃঙ্খলা ভঙ্গকারী’ একটি জমায়েতকে ছত্রভঙ্গ করেছে নিরাপত্তা বাহিনী। খরায় ভুগছে ইরান
ইরনার খবরে বলা হয়েছে, নিম্নমানের পানি সরবরাহের প্রতিবাদে মিসাইল উৎক্ষেপণ কেন্দ্র থাকা পশ্চিমাঞ্চলীয় জেলায় বিক্ষোভ দেখাচ্ছে সেখানকার বাসিন্দারা। বিক্ষোভকারীরা ময়লার ঝুড়ি আর যানবাহনের অগ্নিসংযোগ করেছে বলেও ওই খবরে বলা হয়েছে।
ইরনা জানিয়েছে, গত চারদিনে খুজেস্থান প্রদেশের অন্তত দুটি শহরে দূষিত পানি সরবরাহের প্রতিবাদে বিক্ষোভ হয়েছে।
ওই এলাকার সাংসাদ জাভেদ কাজেমসাব ইরানি ছাত্রদের বার্তা সংস্থাকে (ইসনা) বলেছেন, ‘খুজেস্থান প্রদেশের বিপুল আবাদী এলাকা সেচের পানির অভাবে ভুগছে।’ প্রদেশের অনেক তরুণ বেকার রয়েছে জানিয়ে তিনি সরকারের প্রতি তাদের কাজ দেওয়ার আহ্বান জানান।
১৯৮০’র দশকে মার্কিন সমর্থিত ইরাক-ইরানের আট বছরের যুদ্ধে বিপর্যস্ত হয় খুজেস্থান। প্রদেশটি বর্তমানে প্রচন্ড দূষণ আর খরার কবলে পড়ে ভুগছে।প্রদেশটির আরব জনগোষ্ঠী অধ্যুষিত বাসিন্দারা দীর্ঘদিন থেকেই বৈষম্যের অভিযোগ করে থাকেন।
তবে পানি স্বল্পতার সমস্যা শুধু খুজেস্থানে নয়। ইরানের অন্য প্রদেশগুলোতেও তা রয়েছে। তেহরানভিত্তিক ফিনান্সিয়াল ট্রিবিউনের এক খবরে বলা হয়েছে, ২০১৭ সালের ডিসেম্বর থেকে ইরানের ৪০ শতাংশ এলাকা মারাত্মক খরায় ভুগছে। সরকারি পর্যবেক্ষণ সূত্রকে উদ্ধৃত করে ওই খবরে বলা হয়েছে, ২০১৭ সালের সেপ্টেম্বর ও ডিসেম্বর বিগত ৬৭ বছরের মধ্যে সবচেয়ে শুস্ক ছিল।

/জেজে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম