বৃদ্ধাশ্রমে দিতে চাওয়ায় ছেলেকে হত্যা করেছেন মার্কিন বৃদ্ধা!

বিদেশ ডেস্ক
০৪ জুলাই ২০১৮, ২০:৪৫আপডেট : ০৪ জুলাই ২০১৮, ২০:৫৫

৯২ বছর বয়সী মাকে বৃদ্ধাশ্রমে দিতে চাওয়ায় ৭২ বছর বয়সী ছেলেকে গুলি করে হত্যা করেছেন এক মার্কিন বৃদ্ধা। পুলিশ জানিয়েছে, আনা মায়ে ব্লেসিং নামের ওই বৃদ্ধার বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে। আদালতের নথির বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, সন্তান তার মাকে বৃদ্ধাশ্রমে দিতে চাওয়ার পরিকল্পনা করায় এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন ওই মা। আনা মায়ে ব্লেসিং নামের ওই বৃদ্ধার ছবিটি প্রকাশ করেছে মার্কিন পুলিশ
অ্যারিজোনা অঙ্গরাজ্যে নিজের বাড়িতে ছেলে আর তার বান্ধবীর সঙ্গে থাকতেন ওই বৃদ্ধা। পুলিশ তাকে নিয়ে যাওয়ার সময়ে তিনি বারবার বলতে থাকেন, ‘তুমি আমার জীবন নিয়েছ, তাই আমি তোমারটা নিয়ে নিয়েছি।’ ব্লেসিং পুলিশের কাছে দাবি করেছেন, ঘটনার পর তিনি নিজেই নিজের জীবন নিয়ে নেওয়ার চেষ্টা করেছিলেন।

পুলিশ রেকর্ডের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, গত ২ জুলাই সকালে মারিকোপা কান্ট্রির ফাউন্টেন হিল শহরে এই ঘটনা ঘটে। তবে ব্লেসিংয়ের ছেলের নাম প্রকাশ করা হয়নি। স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, মায়ের সঙ্গে বসবাস করা কষ্টকর হয়ে পড়ায় তাকে একটি আশ্রমে রেখে আসার পরিকল্পনা করছিলেন ওই ছেলে।

পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, নিজের ছেলেকে বেডরুমে ডেকে নিয়ে এই বিষয়ে আলাপের আগে নিজের পকেটে দুটি পিস্তল রেখেছিলেন ওই মা। আলাপচারিতার এক পর্যায়ে ১৯৭০’র দশকে কেনা পিস্তল দিয়ে ছেলেকে গুলি করেন ব্লেসিং।

পুলিশ মৃত অবস্থায় ছেলেকে উদ্ধার করে। তার ঘাড় ও চোয়ালে দুটি গুলিবিদ্ধ ছিল।  

ছেলেকে গুলি করার পর ছেলের ৫৭ বছর বয়সী বান্ধবীর দিকে বন্দুক তাক করেন ব্লেসিং। তবে ওই বান্ধবী তার সঙ্গে ধস্তাধস্তির এক পর্যায়ে ঘরের এক কোনায় পিস্তলঠি ছুঁড়ে ফেলে দিতে সক্ষম হন। পরে দ্বিতীয় পিস্তলটি বের করলে সেটিও ছিনিয়ে নিতে সক্ষম হন বলে ওই বান্ধবী জানিয়েছেন। পরে ঘর থেকে বেরিয়ে পুলিশকে ঘটনা জানান তিনি।

পুলিশ গিয়ে ব্লেসিংকে একটি চেয়ারে শোয়া অবস্থায় পায়। পরে তিনি বলেছেন নিজের কাজের জন্য ঘুমের দেশে চলে যেতে চেয়েছিলেন তিনি।

তার বিরুদ্ধে প্রথম মাত্রার হত্যা, অপহরণ অভিযোগ আনা হয়েছে। পাঁচ লাখ ডলারে তার জামিন নির্ধারিত হয়েছে।

/জেজে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম