স্ট্যাচু অব লিবার্টির উপর উঠে ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভ, গ্রেফতার ১

বিদেশ ডেস্ক
০৫ জুলাই ২০১৮, ১২:৫২আপডেট : ০৫ জুলাই ২০১৮, ১২:৫৯
image

যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের দিনে অবৈধ অভিবাসন প্রত্যাশীদের ওপর ট্রাম্প প্রশাসনের নেওয়া কঠোর পদক্ষেপের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়ে গ্রেফতার হয়েছেন এক নারী। বুধবার (৪ জুলাই) স্ট্যাচু অব লিবার্টির উপর উঠে বিক্ষোভ করার সময় তাকে গ্রেফতার করা হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের এক প্রতিবেদন থেকে এসব কথা জানা গেছে।

পুলিশ ওই নারীকে নামিয়ে আনার চেষ্টা করছে
সম্প্রতি ট্রাম্প প্রশাসনের ‘জিরো টলারেন্স নীতি’র আওতায় অবৈধ অভিবাসন প্রত্যাশীদের বিরুদ্ধে শুরু হওয়া আটক অভিযান ও মামলার জেরে পরিবার থেকে বিচ্ছিন্ন হয় দুই হাজারেরও বেশি শিশু। শিশুরা আইনের চোখে অপরাধী না হওয়ায় তাদেরকে আটক মা-বাবার কাছ থেকে বিচ্ছিন্ন করা হয়। মার্কিন অভিবাসন কর্মকর্তারা বলেছেন,৫ মে থেকে ৯ জুন পর্যন্ত ২ হাজার ২০৬ জন বাবা-মার কাছ থেকে বিচ্ছিন্ন করা হয়েছে ২ হাজার ৩৪২ জন শিশুকে। চাপের মুখে বিচ্ছিন্নকরণ ঠেকাতে ‘পরিবারকে একত্রিত রাখা’র এক নির্বাহী আদেশ জারি করেন ট্রাম্প। তবে সেই আদেশেও ইতোমধ্যে বিচ্ছিন্ন হওয়া এই দুই সহস্রাধিক শিশুর ব্যাপারে কিছু বলা হয়নি। এ পরিস্থিতিতে ২৬ জুন সান ডিয়াগোর ফেডারেল বিচারক ডানা সাবরাও  ট্রাম্প প্রশাসনকে নির্দেশ দেন ৫ বছরের কম বয়সী সন্তানদের আগামী ১৪ দিনের মধ্যে আর তার চেয়ে বড় শিশুদের ৩০ দিনের মধ্যে মা-বাবার সঙ্গে একত্রিত করতে হবে। শিশুদের একত্রিত করার প্রক্রিয়া চলমান থাকলেও প্রাপ্তবয়স্ক অভিবাসনপ্রত্যাশীদের ওপর কঠোর পদক্ষেপ এখনও বজায় আছে।

বুধবার ছিল যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস। এদিন দুপুরের দিকে ট্রাম্পের কঠোর অভিবাসন নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে স্ট্যাচু অব লিবার্টির ভিত্তির উপরে উঠে দাঁড়ান এক নারী। মাটি থেকে স্তম্ভটির ভিত্তির উচ্চতা ৩০ মিটার। বিক্ষুব্ধ ওই নারীকে সেখান থেকে নামাতে তার সঙ্গে চার ঘণ্টা ধরে আলোচনা চালায় পুলিশ। পরে নিউ ইয়র্ক পুলিশ স্ট্যাচু অব লিবার্টির ভিত্তির উপরে উঠে ওই নারীকে নামিয়ে নিয়ে আসে। তা এখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ন্যাশনাল পার্ক সার্ভিসের মুখপাত্র ডেভিড সোম্মা ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘তাকে আপসের মধ্য দিয়ে, শান্তিপূর্ণভাবে, অক্ষতভাবে নিরাপত্তা হেফাজতে নেওয়া হয়েছে। আমাদের কর্মকর্তারাও কোনও আঘাত পাননি। ঈশ্বরের কাছে কৃতজ্ঞতা।’

এর আগে বুধবার সকালে স্ট্যাচু অব লিবার্টি প্রাঙ্গণে যুক্তরাষ্ট্রে অভিবাসন আইন প্রয়োগকারী সংস্থা আইসকে বিলোপ করার দাবি সম্বলিত ব্যানার নিয়ে বিক্ষোভ করার সময় ৬ জনকে গ্রেফতার করা হয়।

স্ট্যাচু অব লিবার্টি একটি বিশাল মূর্তি যা  ১৮৮৬ সালে ফ্রান্স  উপহার হিসেবে যুক্তরাষ্ট্রকে দিয়েছিল। এটি  দাঁড়িয়ে আছে নিউ ইয়র্কে লিবার্টি আইল্যান্ডের হাডসন নদীর মুখে যেখানে জাহাজ নোঙর করে, যা যুক্তরাষ্ট্রে অভিবাসনপ্রত্যাশী এবং অন্য দেশ থেকে ফিরে আসা আমেরিকানসহ সকল পর্যটকদের স্বাগতম জানায়। এই তামার মূর্তিটি যুক্তরাষ্ট্রের শতবর্ষপূর্তিতে এবং যুক্তরাষ্ট্রের প্রতি ফ্রান্সের বন্ধুত্বের নিদর্শন হিসেবে উৎসর্গ করা হয়েছিল। 

/এফইউ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম