সিরিয়ায় অভিযান শেষে দেশে ফিরলো ছয় রুশ যুদ্ধবিমান

বিদেশ ডেস্ক
০৫ জুলাই ২০১৮, ১৫:৫০আপডেট : ০৫ জুলাই ২০১৮, ১৫:৫৭
image

রাশিয়ার ছয়টি সুখোই এসইউ-২৫ যুদ্ধবিমান সিরিয়ায় অভিযান পরিচালনা শেষে দেশে ফেরত গেছে। বুধবার (৪ জুলাই) ক্রাসনোদার অঞ্চলের একটি সামরিক বিমানঘাঁটিতে ওই যুদ্ধবিমানগুলো অবতরণ করে। রুশ সেনা সূত্রকে উদ্ধৃত করে মধ্যপ্রাচ্যের সংবাদ পর্যবেক্ষণকারী ব্রিটিশ ওয়েবসাইট খবরটি জানিয়েছে।  

রুশ যুদ্ধবিমান
সিরিয়ায় গৃহযুদ্ধ শুরুর পর আইএসের বিরুদ্ধে যুদ্ধের অংশ হিসেবে প্রেসিডেন্ট বাশার আল আসাদের পক্ষে বিমান হামলা শুরু করে রাশিয়া। অন্যদিকে আসাদবিরোধী বিদ্রোহীদের সহযোগিতা দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। 

বুধবার রাশিয়ার সেনা কমান্ডার, মেজর জেনারেল ভিক্টর সেভোস্তিয়ানভ জানান, সিরিয়ায় অভিযান শেষে তাদের ছয়টি বিমান দেশে ফেরত গেছে। তিনি বলেন, ‘ফোর্থ রেড ব্যানার এয়ারফোর্স এবং সাউদার্ন মিলিটারি ডিস্ট্রিক্টের এয়ার ডিফেন্স আর্মির সদস্যরা দীর্ঘ মিশন শেষে সিরিয়ান আরব রিপাবলিক থেকে ফিরে এসেছে। আমাদের বন্ধুভাবাপন্ন দেশটিকে আন্তর্জাতিক জঙ্গিদের কাছ থেকে মুক্ত করতে তারা সম্মান ও বীরত্বের সঙ্গে দায়িত্ব পালন করেছে।’

সেভোস্তিয়ানভের ভাষ্য অনুযায়ী, ফেরত আসা পাইলটরা ‘দৈনন্দিন শৃঙখলা রক্ষা’র কাজ করতেন। দক্ষিণাঞ্চলীয় সিরিয়ার আকাশসীমাকে নিবিড় পর্যবেক্ষণে রাখতেন তারা। সেভোস্তিয়ানভ আরও জানান, যারা সিরিয়ায় ‘শান্তি রক্ষার জন্য কাজ করেছে’ তাদেরকে উচ্চ পর্যায়ের রাষ্ট্রীয় সম্মাননা দেওয়ার নির্দেশ দিয়েছে রাশিয়ান সুপ্রিম মিলিটারি কমান্ড।

/এফইউ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম