মার্কিন হুমকিতে সিরিয়া থেকে সরবে না ইরান

বিদেশ ডেস্ক
১৩ জুলাই ২০১৮, ১৭:৩০আপডেট : ১৩ জুলাই ২০১৮, ১৭:৫২

ইরানের সর্বোচ্চ নেতার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা আলি আকবর বেলায়েতি বলেছেন, যুক্তরাষ্ট্র আর ইসরায়েলি হুমকিতে সিরিয়া থেকে ইরান সরে আসবে না। (শুক্রবার) মস্কোর ভালদাই ডিসকাসন ক্লাবে দেওয়া ভাষণে এ কথা বলেন বেলায়েতি। তেহরানভিত্তিক পার্সটুডে এ খবর জানিয়েছে।

মার্কিন হুমকিতে সিরিয়া থেকে সরবে না ইরান সিরিয়া প্রশ্নে বিভক্ত আন্তর্জাতিক কূটনীতিতে রাশিয়ার মতোই ইরানের অবস্থান আসাদ সরকারের পক্ষে। আমেরিকার সঙ্গে আলোচনায় বসার আগ্রহ ইরানের নেই উল্লেখ করে বেলায়েতি বলেন, আমেরিকাকে বিশ্বাস করা যায় না। মার্কিন আগ্রাসন মোকাবিলায় ইরান সিরিয়ার সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখবে বলেও তিনি জানান। রাশিয়া ও ইরানের সম্পর্কে ফাটল সৃষ্টি করতেই আমেরিকা সিরিয়া থেকে ইরানি সামরিক উপদেষ্টাদের সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছে বলে মন্তব্য করেন তিনি।

বেলায়েতি বলেছেন, ইরান ও রাশিয়া যদি সিরিয়া থেকে সরে আসে তাহলে সন্ত্রাসীরা আবারও সেখানে প্রভাব বিস্তার করবে। ইরান ও রাশিয়ার উপস্থিতির কারণে সেখানে সন্ত্রাস দমন সম্ভব হয়েছে। ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা আরও বলেন, সিরিয়া ও ইরাক সরকারের আনুষ্ঠানিক আবেদনের পরিপ্রেক্ষিতে ওই দুই দেশে সামরিক উপদেষ্টা পাঠানো হয়েছে। ইরানি উপদেষ্টারা সিরিয়া ও ইরাকে বৈধভাবে অবস্থান করছে।

/এমএইচ/বিএ/চেক-এমওএফ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম