লন্ডনের মেয়র সাদিক খানকে ‘ভয়াবহ’ বললেন ট্রাম্প

বিদেশ ডেস্ক
১৩ জুলাই ২০১৮, ১৭:৪৭আপডেট : ১৩ জুলাই ২০১৮, ১৭:৫১

আবারও লন্ডনের মেয়র সাদিক খানের সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ডেইলি সানকে দেওয়া সাক্ষাতকারে ট্রাম্প তাকে ‘ভয়াবহ’ আখ্যা দিয়েছেন। বলেছেন, বাজেভাবে শহর পরিচালনা করছেন তিনি।

লন্ডনের মেয়র সাদিক খানকে ‘ভয়াবহ’ বললেন ট্রাম্প

দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো  ব্রিটেন সফর করছেন ট্রাম্প। বৃহস্পতিবার তাকে সস্ত্রীক বেমিংহ্যাম প্রাসাদে লালগালিচা আমন্ত্রণ জানান ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। সেখানে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক  নিয়ে কথা বলার কথা দুই নেতার। এদিকে লন্ডনে আসাকে কেন্দ্র করে ক্ষুব্ধ ব্রিটিশরা ট্রাম্পের প্রতিকৃতিতে একটি কার্টুন বেলুন তৈরি করেছে। ট্রাম্প আসার পর সেটা নিয়ে প্রতিবাদ কর্মসূচি নিয়েছে তারা। এই কর্মসূচির অনুমতিও দিয়েছেন সাদিক খান। 
ট্রাম্প বলেন, ‘ইউরোপে লাখ লাখ মানুষকে ঢুকতে দেওয়া খুবই খারাপ। লন্ডনে আপনাদের একজন মেয়র আছে যে ভয়াবহ কাজ করছে। দেখুন কি পরিমাণ সন্ত্রাস হচ্ছে সেখানে। আমি মনে করি সন্ত্রাস মোকাবিলায় সে খুবই ব্যর্থ।’ তিনি বলেন, ‘আমি মনে করি অপরাধ মোকাবিলায় তিনি মোটেও ভালো কাজ করতে পারেননি। আপনারা তাকালেই বুঝবেন যে কতটা ভয়াবহ কর্মকাণ্ড হচ্ছে সেখানে। সব অপরাধ টেনে নিয়ে আসছে তারা।’

সাদিক খানের সঙ্গে এর আগেও বাকযুদ্ধ হয়েছে ট্রাম্পের। গত বছর ট্রাম্প যুক্তরাষ্ট্রে মুসলিমদের ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করলে সাদিক খান জানিয়েছিলেন লন্ডনে ট্রাম্পকে স্বাগত জানানো হবে না। তিনি বলেছিলেন, সাদিক খান নিজেসহ যুক্তরাজ্যের লোকজনকে যুক্তরাষ্ট্র ও তাদের জনগণকে ভালবাসে। ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্য যুক্তরাজ্যের বর্ণবাদ ও বিদ্বেষবিরোধী অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক। লন্ডন সহনশীলতা, গ্রহণযোগ্যতা ও বৈচিত্র্যতার বাতিঘর। আর ট্রাম্প বিভিন্ন সময়ে যেসব মতামত দিয়েছেন তা লন্ডনবাসীর মূল্যবোধের সঙ্গে বেমানান।

/এমএইচ/বিএ/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি