সরকারের টাকায় হেলিকপ্টারে ঘুরে বেড়ান ইমরান: শাহবাজ

বিদেশ ডেস্ক
১৫ জুলাই ২০১৮, ১৫:১৬আপডেট : ১৫ জুলাই ২০১৮, ১৯:৪৪
image

সাবেক ক্রিকেট তারকা ইমরান খান সরকারি অর্থে হেলিকপ্টারে চড়ে ঘুরে বেড়ান; অভিযোগ করেছেন পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন)-এর সভাপতি শাহবাজ শরিফ। শুক্রবার (১৩ জুলাই) ইমরান দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত নওয়াজের ‘লুটকৃত’ অর্থ দেশে ফেরাতে সরকারের পদক্ষেপ দাবি করেন। এর একদিনের মাথায় শনিবার (১৪ জুলাই) নওয়াজের ভাই শাহবাজ ইমরানের দলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছেন। তত্ত্বাবধায়ক সরকারের সাম্প্রতিক পদক্ষেপের সমালোচনা করে সুষ্ঠু নির্বাচনের ব্যাপারেও সন্দেহ প্রকাশ করেছেন শাহবাজ। সম্প্রচারমাধ্যম শামা টিভির খবর থেকে এসব কথা জানা গেছে।

শাহবাজ শরিফ (বায়ে) ও ইমরান খান (ডানে)

সাবেক পাকিস্তানি প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকা লুটপাটের অভিযোগ এনে ইমরান খান শুক্রবার মন্তব্য করেছেন, এবার তার লুটকৃত অর্থ পাকিস্তানে ফেরাতে পদক্ষেপ নেওয়া উচিত। একদিনের মাথায় শাহবাজ মন্তব্য করেন, পিটিআই দুর্নীতিবাজ রাজনীতিবিদদের আখড়া। তার অভিযোগ, ‘খাইবার পাখতুনখোয়া সরকারের খরচ দিয়ে হেলিকপ্টারে করে ঘুরে বেড়ান ইমরান।’ নির্বাচন সুষ্ঠু হবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন শাহবাজ। তার অভিযোগ, তত্ত্বাবধায়ক সরকার যেসব পদক্ষেপ নিচ্ছে তা নির্বাচনের স্বচ্ছতা নিয়ে বড় ধরনের প্রশ্ন তৈরি করেছে। শাহবাজ বলেন, ‘অবাধ ও সুষ্ঠু নির্বাচন না হলে আমরা ফলাফল মেনে নেবো না।’

পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন শনিবার জানিয়েছে, নওয়াজের সমালোচনার পাশাপাশি ইমরান খান তার দলের পক্ষে নির্বাচনি প্রচারণা চালিয়ে যাচ্ছেন। নওয়াজ গ্রেফতার হওয়ার আগে বৃহস্পতিবার ইমরান মন্তব্য করেছিলেন, যারা নওয়াজকে স্বাগত জানাতে বিমানবন্দরে যাবে তারা গাধা। ইমরানের পাশাপাশি তার দলের মুখপাত্র ফাওয়াদ চৌধুরীও নওয়াজ শরিফের বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগের বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন। পাল্টা প্রতিক্রিয়া হিসেবে শাহবাজ এসব কথা বললেন।

/এফইউ/বিএ/চেক-এমওএফ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম