সেনা অভ্যুত্থানের বিরোধিতা, মিসরে ১৮ জনের কারাদণ্ড

বিদেশ ডেস্ক
১৮ জুলাই ২০১৮, ২১:২৮আপডেট : ১৮ জুলাই ২০১৮, ২১:৪৫

মিসরে ২০১৩ সালের সামরিক অভ্যুত্থানবিরোধী ১৮ ব্যক্তিকে মঙ্গলবার কারাদণ্ড দিয়েছে সামরিক আদালত। দেশটির প্রতিরক্ষা কমিটির সদস্য খালিদ আল-মিসরি এক বিবৃতিতে এই সাজার বিষয়টি নিশ্চিত করেছেন। দণ্ডপ্রাপ্তদের বিরুদ্ধে ফৌজদারি অপরাধের অভিযোগ আনা হয়েছে।

সেনা অভ্যুত্থানের বিরোধিতা, মিসরে ১৮ জনের কারাদণ্ড বিবৃতিতে খালিদ আল-মিসরি বলেন, নর্দান কায়রো কোর্ট ১৬ ব্যক্তিকে ২৫ বছরের কারাদণ্ড দিয়েছে। ২০১৩ থেকে ২০১৪ সালের মধ্যে সরকারি প্রতিষ্ঠানে হামলা এবং একটি সশস্ত্র দস্যু দল গঠনের দায়ে তাদের অভিযুক্ত করেছেন আদালত। একই অপরাধে আরও দুই ব্যক্তিকে ১৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া ৩৭ জনকে খালাস দেওয়া হয়েছে।

২০১২ সালের ৩০ জুন মিসরের ইতিহাসের প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মুসলিম ব্রাদারহুড নেতা মোহাম্মদ মুরসি। এর এক বছরের মাথায় ২০১৩ সালের ৩ জুলাই সেনা অভ্যুত্থানের মাধ্যমে মুরসিকে সরিয়ে ক্ষমতা দখল করেন সেনাপ্রধান জেনারেল সিসি। প্রতিবাদে মুরসি সমর্থকরা রাস্তায় নামলে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হন ব্রাদারহুডের প্রায় হাজারখানেক নেতাকর্মী। অভ্যুত্থানে সমর্থন দেয় ইসরায়েল, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। সেনাবাহিনী ক্ষমতা দখলের পর ব্রাদারহুডকে নিষিদ্ধ করা হয়। মৃত্যুদণ্ড দেওয়া হয় দলটির প্রায় হাজারখানেক নেতাকর্মীকে। গ্রেফতার করা হয় কয়েক হাজার মুরসি সমর্থককে। কারাগারে পাঠানো হয় মোহাম্মদ মুরসিকে। সূত্র: আনাদোলু এজেন্সি।

/এমপি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম