ব্রিটিশ প্রধানমন্ত্রীকে হত্যাচেষ্টায় বাংলাদেশি তরুণ দোষী সাব্যস্ত

বিদেশ ডেস্ক
১৯ জুলাই ২০১৮, ১৪:২১আপডেট : ১৯ জুলাই ২০১৮, ১৪:৫৫
image

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মে-কে হত্যা পরিকল্পনার অভিযোগে বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ তরুণ নাইমুর জাকারিয়া রহমানকে দোষী সাব্যস্ত করা হয়েছে। সন্ত্রাসী কর্মকাণ্ড সংঘটনের প্রস্তুতি নেওয়ার অভিযোগে বুধবার (১৮ জুলাই) তাকে ওল্ড বেইলি কোর্টে দোষী সাব্যস্ত করা হয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদেন থেকে এ কথা জানা গেছে।

থেরেসা মে
ব্রিটিশ প্রধানমন্ত্রীকে হত্যা প্রচেষ্টার অভিযোগে গত বছরের ২৮ নভেম্বর নাইমুর রহমান নামের ওই তরুণকে গ্রেফতার করা হয়। পুলিশের দাবি, থেরেসা মে’র ডাউনিং স্ট্রিটের অফিসের ফটকে বিস্ফোরণ ঘটানো এবং ভবনের ভেতরে ঢুকে তাকে হত্যার পরিকল্পনা করছিলো সে। ছুরি, পিপার স্প্রে এবং সুইসাইড ভেস্ট ব্যবহার করে হত্যা করতে চেয়েছিল ২০ বছর বয়সী নাইমুর। সে উত্তর লন্ডনের বাসিন্দা।

ওল্ড বেইলি আদালতে নাইমুরের সহিংস পরিকল্পনার বিস্তারিত নিয়ে শুনানি হয়। সন্ত্রাসী কর্মকাণ্ড সংঘটনের প্রস্তুতি নেওয়ার অপরাধে বুধবার (১৮ জুলাই) আদালত তাকে দোষী সাব্যস্ত করে।

মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম কমান্ডের প্রধান ডিন হায়ডন বলেন, নাইমুরের এক চাচা আইএস সদস্য। সে সিরিয়ায় আছে। তার সঙ্গে নাইমুরের যোগাযোগ ছিল। সেই মূলত নাইমুরকে ব্রিটেনে হামলা চালাতে প্ররোচিত করেছে। দুই বছর ধরে এ হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছিলো নাইমুর। তবে গত গ্রীষ্মে এক ড্রোন হামলায় তার সেই চাচা মারা যায়।

পৃথক সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিকল্পনায় মোহাম্মদ আকিব ইমরান নামের এক ব্যক্তিকে সহায়তার অভিযোগও রয়েছে নাইমুরের বিরুদ্ধে। ২১ বছর বয়সী মোহাম্মদ আকিব ইমরান পাকিস্তানি বংশোদ্ভূত বলে জানা গেছে। নাইমুরকে গ্রেফতারের সময় আকিবও গ্রেফতার হয়।

/এফইউ/চেক-এমওএফ/
সম্পর্কিত
আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বাংলাদেশের নির্বাচন
রয়টার্সের বিশ্লেষণভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনে বাংলাদেশে প্রভাব বাড়াতে চায় চীন
বিশেষজ্ঞদের সতর্কতানির্বাচন ঘিরে বাইরের দেশ থেকে আসছে মিথ্যা তথ্যের ঢেউ
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম