যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসলে ভুল হবে: ইরান

বিদেশ ডেস্ক
২২ জুলাই ২০১৮, ০১:৩৮আপডেট : ২২ জুলাই ২০১৮, ০১:৪২

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসলে ‘নিশ্চিতভাবেই ভুল’ হবে বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। তার সরকারি ওয়েবসাইটের মাধ্যমে এই মন্তব্য করেন তিনি। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ভরসাযোগ্য নয়।

ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর যুক্তরাষ্ট্র-ইরান সম্পর্ক আরও বেশি তিক্ততায় রূপ নিয়েছে। সিরিয়া ও ইয়েমেন যুদ্ধ নিয়ে ইরানি পররাষ্ট্র নীতি এবং ২০১৫ সালে স্বাক্ষরিত ইরানের পারমাণবিক চুক্তি নিয়ে দুই দেশের মধ্যে অস্বস্তি বেড়েছে। ওই পরমাণু চুক্তির শর্ত ছিল, ইরান আগামী অন্তত ১০ বছরের জন্য নিজেদের পরমাণু সমৃদ্ধকরণের কাজ কমিয়ে আনবে। বিনিময়ে দেশটির ওপর থেকে ধীরে ধীরে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। তবে বিভিন্ন সময়ে ইরানের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র কর্মসূচি চালানোর অভিযোগ করে নিষেধাজ্ঞা জারি রেখেছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প প্রশাসনের এমন আচরণের কঠোর সমালোচনা করেছে ইরান। একইসঙ্গে বিশেষ করে ইউরোপীয় বিনিয়োগ আকৃষ্ট করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে দেশটি।

শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর খামেনি বলেন, যুক্তরাষ্ট্রের কোনও কথা। এমনকি তারা কোনও চুক্তি করলেও ভরসা করা যায় না। তাই তাদের সঙ্গে সমঝোতায় যাওয়াটা ভুল।  তিনি বলেন, ইরানের পরমাণু সক্ষমতা, উচ্চ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণের ক্ষমতা এবং আঞ্চলিক দেশগুলোতে ইরানের সেনা উপস্থিতির ব্যাপারে যুক্তরাষ্ট্রের বিরোধিতা প্রমাণ করে ইসলামি শাসনব্যবস্থার শক্তিমত্তার প্রতি ওয়াশিংটনের গভীর বিদ্বেষ রয়েছে।

পশ্চিমা দেশগুলোর বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে তিনি সাবেক উপনিবেশগুলোতে ইউরোপীয় দেশগুলোর অপরাধযজ্ঞ, পাশ্চাত্যে গণতন্ত্রের সীমাবদ্ধতা, আমেরিকায় বড় দুই রাজনৈতিক দলের স্বৈরাচারী আচরণ এবং ইয়েমেনে সৌদি সরকারের চলমান গণহত্যার প্রতি পশ্চিমা দেশগুলোর পৃষ্ঠপোষকতার কথা উল্লেখ করেন। 

 

/এমএইচ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম