লস এঞ্জেলসের সুপারশপ থেকে সন্দেহভাজন জিম্মিকারী আটক, নিহত ১

বিদেশ ডেস্ক
২২ জুলাই ২০১৮, ০৮:২৯আপডেট : ২২ জুলাই ২০১৮, ০৮:৩৩

যুক্তরাষ্ট্রের একটি সুপারশপে অন্যদের সঙ্গে নিজেকে অবরুদ্ধ করে রাখা এক ব্যক্তিকে আটক করার কথা জানিয়েছে লস এঞ্জেলস পুলিশ। এক টুইট বার্তায় লস এঞ্জেলস পুলিশ বিভাগ বলেছে, কোনও অঘটন ছাড়াই আমরা সফলভাবে সন্দেহভাজন ব্যক্তিকে হেফাজতে নিতে সক্ষম হয়েছি। তবে মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন তাদের ওয়েবসাইটে লস এঞ্জেলসের মেয়র এরিক গারসেত্তির বরাত দিয়ে জানিয়েছে, লেক সিলভার এলাকার ওই সুপারশপের অভ্যন্তরে এক নারী নিহত হয়েছেন। এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, তারা ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালাচ্ছেন। অভিযানের সময়ে ঘটনাস্থল ঘিরে রাখে পুলিশ
মার্কিন সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, সন্দেহভাজন ওই ব্যক্তি নিজের দাদী ও মেয়ে বন্ধুকে গুলি করার পর তার গাড়ি অনুসরণ করা শুরু করে পুলিশ। ওই গাড়ি থেকে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ার পর পরে গাড়িটি ধাক্কা লেগে থেমে যায়। আর দ্রুত ওই সুপারশপে ঢুকে পড়ে ওই ব্যক্তি। খবরে বলা হয়েছে ট্রেডার জোয়ে’স শপ নামের ওই সুপারশপ থেকে মানুষদের দৌড়ে বেরিয়ে যেতে দেখা যায়।

সন্দেহভাজন জিম্মিকারীর বিধ্বস্ত গাড়ি থেকে এক নারীকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয় বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক টুইট বার্তায় বলেছেন, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন তিনি।

 

/জেজে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম