মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মেক্সিকোর সঙ্গে আগে নাফটা চুক্তি সম্পন্ন করতে হবে। নইলে তিনি ভিন্ন পথ বেছে নেবেন। মেক্সিকোর নবনির্বাচিত প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওবরাদোরকে দেওয়া এক চিঠিতে এই কথা বলেছেন ট্রাম্প।
গত ১৩ জুলাই যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও নতুন প্রেসিডেন্ট লোপেজ ওবরাদোরের সঙ্গে দেখা করেন। ওই মার্কিন প্রতিনিধি দল তাকে ট্রাম্পের চিঠিটি দেন। এতে ট্রাম্প বলেন, ‘আমার মনে হয়, নর্থ আমেরিকান ফ্রি ট্রেড এগ্রিমেন্ট (নাফটা) আবার সফলভাবে বাস্তবায়ন করা গেলে আমেরিকা ও মেক্সিকোর কঠোর পরিশ্রমী কর্মীদের জন্য আরও বেশি চাকরি ও উচ্চ মজুরির ব্যবস্থা করা যাবে। কিন্তু তা খুব দ্রুত করতে হবে। আর তা না হলে আমাকের অবশ্যই ভিন্ন পন্থা অবলম্বন করতে হবে’। ট্রাম্প আরও বলেন, এটা আমার পছন্দের বিষয় নয়, বরং যুক্তরাষ্ট্র ও তাদের করদাতাদের জন্য তা আরও লাভজনক হবে।
ট্রাম্পের চিঠির জবাবে লেখা আরেক চিঠিতে ওবরাদোর বলেছেন, মেক্সিকো একটি সম্মান, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় আর উন্নয়ন সহযোগিতায় মনযোগ দিতে চায়। তিনি নাফটা সংলাপ শেষ করতে প্রচেষ্টা জোরালো করতে ট্রাম্পের প্রতি আহ্বান জানান।
মেক্সিকোর বিদায়ী প্রেসিডেন্ট পিনা নিয়েতো আগামী ১ ডিসেম্বর পর্যন্ত দায়িত্ব পালন করবেন। তিনি বলেছেন, নাফটা চুক্তির বিষয়ে আলোচনার জন্য তিনি ওবরাদোরের সঙ্গে কাজ করে যাবেন।
বৃহস্পতিবারের মধ্যে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর মধ্যে নাফটা চুক্তি আবারও চালুর করার কথা রয়েছে। ওবরাদোরের দ্বিপাক্ষিক সহযোগিতার মধ্যে অভিবাসী কমানোর জন্য মেক্সিকোতে আরও বেশি বিনিয়োগের বিষয়টি চিন্তা করতে হবে।
জবাবে ট্রাম্প বলেছেন, আমরা আবারও অর্থনৈতিক উন্নয়ন ও নিরাপত্তা ইস্যুতে কাজ করতে প্রস্তুত হয়েছি। এই কারণগুলোই মধ্য আমেরিকায় অভিবাসী বাড়িয়েছে। কিন্তু আমাদের অবশ্যই আইনের শাসন ও নিজ দেশের সার্বভৌমত্ব রক্ষায় সহযোগিতা বাড়াতে হবে। মেক্সিকোর নতুন প্রেসিডেন্টের প্রতি ট্রাম্প আরও বলেন, দুর্নীতিবিরোধী লড়াইয়ের প্রতি তার মনযোগের বিষয়টি সন্তোষজনক।








