যুক্তরাষ্ট্রে বসবাসের জন্যই ‘নিখোঁজ’ রেজোয়ানুল!

ব্রজেশ উপাধ্যায়, যুক্তরাষ্ট্র
২৫ জুলাই ২০১৮, ১৭:২৩আপডেট : ২৫ জুলাই ২০১৮, ১৯:০৭

যুক্তরাষ্ট্রে বসবাসের জন্যই ‘নিখোঁজ’ হয়েছেন শিকাগোতে বাংলাদেশের হয়ে স্পেশাল অলিম্পিকে খেলতে যাওয়া ডিফেন্ডার রেজোয়ানুল হক। এমনটাই বলছে মার্কিন সংবাদমাধ্যমগুলো। তবে বাংলাদেশ দূতাবাসের এক কর্মকর্তা জানিয়েছেন, এমনটা বিশ্বাস করার কোনও কারণ তিনি দেখছেন না।

রেজোয়ানুল হক স্পেশাল অলিম্পিকের অর্ধশত বর্ষপূর্তি উপলক্ষে গত সপ্তাহে শিকাগো গিয়েছিলেন ২২ বছরের গোল্ডমেডেল জয়ী এই বাংলাদেশি অ্যাথলেট। একপর্যায়ে হোটেল থেকে বেরিয়ে যান রেজোয়ানুল। বুদ্ধিপ্রতিবন্ধী এই ফুটবলার এরপর দলের সঙ্গে কোনও যোগাযোগ রাখেননি। তিনি ইংরেজিতে কথাও বলতে পারেন না।

হোটেলের নজরদারি ক্যামেরায় তাকে সর্বশেষ দেখা গিয়েছিল খেলা শুরুর আগের দিন গত বৃহস্পতিবার বিকালে। শুক্রবার তার ব্যাপারে ‘হাই রিস্ক মিসিং পারসন অ্যালার্ট’ ইস্যু করে যুক্তরাষ্ট্রের পুলিশ।

শিকাগোতে বাংলাদেশের অনারারি কনসাল মনির চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, বৃহস্পতিবার বিকালে তিনি স্পেশাল অলিম্পিকস অ্যাসোসিয়েশনের এক সিনিয়র কর্মকর্তার ফোন পেয়েছেন। ওই কর্মকর্তা তাকে বলেছেন, রেজোয়ান নিখোঁজ নয়। সে হয়তো যুক্তরাষ্ট্রে থেকে যাওয়ার পরিকল্পনা করছে।

মনির চৌধুরী বলেন, ওই কর্মকর্তার এমন মন্তব্যে আমি আস্থা রাখতে পারছি না। আমি তাকে লিখিতভাবে জানাতে বলেছি। বুধবারের মধ্যে আমার কাছে চিঠি পাঠানোর প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

বাংলাদেশের ওই টিমের যুক্তরাষ্ট্র সফর সম্পর্কে শিকাগো বা ওয়াশিংটনের বাংলাদেশি কর্মকর্তাদের কিছু জানানো হয়নি। শুধু রেজোয়ান নিখোঁজের ঘটনার পরই তারা বিষয়টি সম্পর্কে জানতে পারেন। পুলিশের পক্ষ থেকে তাদের সাহায্য চাওয়া হয়েছে।

মনির চৌধুরী বলেন, রবিবার এক টিম মেম্বারকে ফোন করে রেজোয়ান বলেছিলেন, তিনি শিকাগো এয়ারপোর্ট সংলগ্ন একটি মসজিদের বাইরে রয়েছেন। তিনি চান তাকে যেন সেখান থেকে নিয়ে আসা হয়।

এই কর্মকর্তা বলেন, ‘আমিও তাদের সঙ্গে যাই। কিন্তু তিন ঘণ্টা ধরে খোঁজাখুঁজির পরও তার সন্ধান মেলেনি।’ বাংলাদেশ দলের অন্য খেলোয়াড়রা ওইদিনই যুক্তরাষ্ট্র ত্যাগ করেন।

মনির চৌধুরী বলেন,রেজোয়ানের যুক্তরাষ্ট্রে থেকে যাওয়ার কোনও কারণ নেই।

তিনি বলেন, ‘সে তরুণ এবং বাংলাদেশে তার খুব ভালো একটি ক্যারিয়ার রয়েছে। এর আগে সে যুক্তরাষ্ট্র সফর করেছে। চাইলে তখনই সে থেকে যেতে পারতো।’

শিকাগো পুলিশ তাকে হন্যে হয়ে খুজঁছে। তার নিখোঁজ হওয়ার খবর গুরুত্বের সঙ্গে নিজেদের টুইটার পেজে জানিয়েছে শিকাগো পুলিশ। এ ব্যাপারে এখনও তাদের তদন্ত অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, ২০১৫ সালে লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত স্পেশাল অলিম্পিক গেমসের ব্যাডমিন্টনে স্বর্ণপদক জিতেছিলেন রেজোয়ানুল।

/এমপি/চেক-এমওএফ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম