নির্বাচনের আগে মালিতে সহিংসতায় নিহত ১৭

বিদেশ ডেস্ক
২৮ জুলাই ২০১৮, ০৯:৩৩আপডেট : ২৮ জুলাই ২০১৮, ০৯:৩৬

আগামী রবিবারের প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে পশ্চিম আফ্রিকার দেশ মালিতে এক সহিংসতায় অন্তত ১৭ জন নিহত হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, শুক্রবার দেশটির ঐতিহ্যবাহী শিকারি জনগোষ্ঠী ডোজোস ও আদিবাসী ফুলানি সম্প্রদায়ের মধ্যে এই সহিংসতার ঘটনা ঘটে। মালির কেন্দ্রীয় মোপ্টি এলাকার সোমেনা গ্রামে এই সহিংসতায় নিহতদের সবাই ফুলানি সম্প্রদায়ের। উত্তরাঞ্চলীয় মালিতে বেশ কয়েকটি উগ্রবাদী গোষ্ঠী সক্রিয় রয়েছে
আগামী রবিবার (২৯ জুলাই) মালিতে অনুষ্ঠিত হবে অষ্টম প্রেসিডেন্ট নির্বাচন। নির্বাচনে মোট ২৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও মূল প্রতিদ্বন্দ্বিতা হবে ২০১৩ সালের নির্বাচনের পর থেকে ক্ষমতাসীন প্রেসিডেন্ট ইবরাহিম বাউবাচার কেইটা ও বিরোধীদলীয় নেতা সৌমালিয়া সিসের মধ্যে। চলতি সপ্তাহের প্রথম দিকে নির্বাচনি প্রচারণার সময়ে দেশটির উত্তরাঞ্চলীয় শহর টিমবুক্তোতে হামলার শিকার হয় সিসের প্রচারণা দল। স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, হামলায় তাদের গাড়ি, ফোন ও ব্যক্তিগত সামগ্রীর ক্ষয়ক্ষতি ও চুরি করা হয়।

গত ১৭ জুলাই জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার এক বিবৃতিতে জানান, চলতি বছর মালিতে ৯৯টি সহিংসতার ঘটনায় মোট ২৮৯ জন নিহত হয়েছে। ওই বিবৃতিতে বলা হয়, ফুলানি গ্রামবাসীদের বিরুদ্ধে এসব সহিংস হামলা চালিয়েছে আদিবাসী ডোজোস ও ডোজোন জনগোষ্ঠীর উগ্র সদস্যরা।

উত্তরাঞ্চলীয় মালিতে বেশ কয়েকটি উগ্রগোষ্ঠী সক্রিয় রয়েছে। ওই এলাকায় ফরাসি, মালি ও জাতিসংঘের শান্তিরক্ষীরা এসব উগ্রগোষ্ঠীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে থাকে। দেশটিতে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর অধীনে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সদস্যরাও কাজ করে থাকে।

দেশটিতে সর্বশেষ প্রেসিডেন্ট নির্বাচন হয়েছিল ২০১৩ সালে। ২০১২ সালে নির্বাচনের কথা থাকলেও তখন দেশটিতে একটি ব্যর্থ অভ্যুত্থান ঘটে। এর ফলে দেশটির উত্তরাঞ্চলের প্রায় অর্ধেক এলাকার নিয়ন্ত্রণ নেয় তুয়ারেগ বিদ্রোহীরা। ওই গোষ্ঠীটি আল কায়েদার সঙ্গে সংশ্লিষ্ট বলে অভিযোগ রয়েছে।

২০১৫ সালে দেশটির সরকার ও কয়েকটি বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে একটি শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়। তবে অভিযোগ রয়েছে, ওই শান্তিচুক্তিকে অবজ্ঞা করে উত্তর মালিতে রাজনৈতিক ও গোষ্ঠীগত বিবাদ চলমান রয়েছে।

/জেজে/
সম্পর্কিত
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম