ইয়েমেনের বন্দরনগরী হোবাইদাতে সৌদি-আমিরাতের বিমান হামলা

বিদেশ ডেস্ক
২৮ জুলাই ২০১৮, ১৭:২৭আপডেট : ২৮ জুলাই ২০১৮, ১৭:৩১

জাতিসংঘের বর্ণিত মানবিক সংকটের মুখে থাকা ইয়েমেনে খাদ্য সরবরাহের গুরুত্বপূর্ণ বন্দরনগরী হোবাইদাতে হামলা চালিয়েছে সৌদি আরব ও আমিরাতের নেতৃত্বাধীন জোটের সামরিক বিমান। ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের নিয়ন্ত্রিত শহরটিতে শুক্রবার এই হামলা চালানো হয়েছে। হুথিদের পরিচালিত আল মসরিহ টেলিভিশনের টুইটার একাউন্টে একের পর এক পোস্টে জানানো হয় শহরের রেডিও স্টেশন ও মৎস অবতরণের জেটিতে হামলা চালায় সৌদি জোটের বিমান। তবে এই হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কিছু জানা যায়নি। আমিরাতের রাজধানী আবু ধাবির বিমানবন্দরে হুথি বিদ্রোহীদের ড্রোন হামলা চালানোর দাবির একদিন পর নতুন এই হামলা চালানো হলো। বন্দরনগরী হোদাইদাহতে হামলা চালিয়েছে সৌদি-আমিরাত জোট
গত বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) আল-মসরিহ টেলিভিশনের খবরে দাবি করা হয়, হুথিদের নিয়ন্ত্রিত সামাদ-৩ নামের ড্রোনটি আবু ধাবি বিমানবন্দরে তিনটি হামলা চালিয়েছে। তবে এই হামলার তথ্য অস্বীকার করে আমিরাতের কর্তৃপক্ষ।

এই অঞ্চলের অন্যতম দরিদ্র দেশ ইয়েমেনে ২০১৪ সালে যুদ্ধ শুরু হয়। ওই বছর হুথি বিদ্রোহীরা রাজধানী সানার দখল নিয়ে দক্ষিণের আদেন শহরের দিকে অগ্রসর হওয়া শুরু করলে সৌদি রাজধানী রিয়াদে নির্বাসনে যেতে বাধ্য হন তৎকালীন প্রেসিডেন্ট মনসুর হাদী। হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াই শুরু করে তার সমর্থিত সেনাবাহিনীর একটি অংশ। ২০‌১৫ সালে মিত্রদের নিয়ে সৌদি আরব ও আমিরাত মনসুর হাদীর পক্ষ হয়ে হুথিদের বিরুদ্ধে হামলা চালানো শুরু করে।

তখন থেকে চলা ইয়েমেন যুদ্ধে এখন পর্যন্ত প্রায় ১০ হাজার মানুষ নিহত হয়েছেন। চার লাখ মানুষ আহত হয়েছে। লাখ লাখ মানুষ ঘরছাড়া হয়েছে। জাতিসংঘ হুঁশিয়ারি দিয়ে বলেছে পুরো ইয়েমেন দুর্ভিক্ষের মুখে রয়েছে।

হোবাইদাহ শহরে থাকা লোহিত সাগরের বন্দর দিয়ে ইয়েমেনের আমদানির ৭০ শতাংশ সম্পাদিত হয়। ২০১৫ সালে ইয়েমেনের যুদ্ধ শুরুর পর বেশিরভাগ মানবিক সহায়তা, খাবার, জ্বালানি আমদানি হয় এই বন্দর দিয়ে। ২০১৪ সাল থেকেই শহরটি নিয়ন্ত্রণে রেখেছে হুথি বিদ্রোহীরা। সৌদি কর্তৃপক্ষের দাবি এই বন্দর থেকে হুথি বিদ্রোহীরা প্রতিমাসে ৩ থেকে ৪ কোটি মার্কিন ডলারের রাজস্ব আয় করছে আর এই অর্থ দিয়ে তারা ইরানের কাছ থেকে অস্ত্র সংগ্রহ করছে।

সৌদি জোটের বিমান হামলায় গত তিন বছরে ইয়েমেনের বেশিরভাগ ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করে হুথি বিদ্রোহীরা বেশ কয়েকবার সৌদি আরবকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। সৌদি কর্তৃপক্ষের দাবি গত তিন বছরে অন্তত ৯০টি মিসাইল ছুঁড়েছে হুথি বিদ্রোহীরা।

জাতিসংঘ বেশ কয়েকবার শান্তি আলোচনার উদ্যোগ নিলেও তাতে কোন ফল হয়নি।

 

/জেজে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম