তীব্র দাবানলে পুড়ছে ক্যালিফোর্নিয়া, শিশুসহ নিহত ৫

বিদেশ ডেস্ক
২৯ জুলাই ২০১৮, ০২:৫৫আপডেট : ২৯ জুলাই ২০১৮, ০২:৫৯

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে দুই শিশুসহ অন্তত পাঁচজন প্রাণ হারিয়েছেন। ঘর ছেড়েছেন হাজার হাজার মানুষ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

তীব্র দাবানলে পুড়ছে ক্যালিফোর্নিয়া, শিশুসহ নিহত ৫

প্রতিবেদনে বলা হয়, অন্তত ৩৭ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এখনও ছয়জন নিখোঁজ রয়েছেন। ভস্মীভূত হয়েছে অন্তত ৫০০টি স্থাপনা। নিহতদের মধ্যে দুই শিশু, তাদের দাদী ও দুই দমকলকর্মী রয়েছেন।

শুষ্ক মৌসুমে ক্যালিফোর্নিয়ায় দাবানলের ঘটনা সাধারণ ঘটনা। তবে বিশেষজ্ঞরা বলছেন, গত ১০ বছরের মধ্যে এটি ভয়াবহ দাবানল।কর্মকর্তারা জানিয়েছেন, শাস্তা জেলায় উদ্ভূত ওই ‘দাবানল ঝড়’র কারণে গাছপালা উপড়ে গেছে, গাড়ি উল্টে গেছে। এ ছাড়া অন্তত পাঁচ শ অবকাঠামো ধ্বংস হয়েছে এবং হাজার হাজার ঘরবাড়ি হুমকির মধ্যে পড়েছে। প্রবল বাতাসে দাবানল ছড়িয়ে পড়ায়হাজার হাজার মানুষকে নিরাপদে নেওয়া হয়েছে।

সোমবার একটি গাড়ির ত্রুটির কারণে এই আগুনের সূত্রপাত। ইতোমধ্য ৪৮ হাজার একর স্থান পুড়িয়ে ফেলেছে এই আগুন। স্যান ফ্রান্সিসকো শহরের চেয়েও বড় এলাকাজুড়ে এই আগুনের বিস্তৃতি এখন।প্রায় সাড়ে তিন হাজার দমকলকর্মী আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। তবে মাত্র ৫ শতাংশই নিয়ন্ত্রণে আনা গেছে।

স্থানীয় ফায়ার সার্ভিসের প্রধান কেন পিমলট বলে, ‘‘আমরা আগুনের কুন্ডলী দেখছি। একে আপনার ঘূর্ণিঝড়ের মতোই বলতে পারে। বাতাসের কারণে এই আগুন বেড়ে যাচ্ছে। উপড়ে ফেলছে গাছ, উড়িয়ে নিচ্ছে গাড়ি।’’

সামনের দিনগুলোতে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা করছেন তিনি।

 

/এমএইচ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম