‘প্রত্যেক ফিলিস্তিনি শিশুই এক একজন তামিমি’

বিদেশ ডেস্ক
০৩ আগস্ট ২০১৮, ১৪:৩০আপডেট : ০৩ আগস্ট ২০১৮, ১৪:৩৭
image

ফিলিস্তিনি জাতিমুক্তি আন্দোলনের প্রতীক আহেদ তামিমির মতো করেই অনেক শিশু ইসরায়েলি কারাগারে বন্দি আছেন। আহেদের মা ন্যারিম্যান তামিমি মন্তব্য করেছেন, তারা প্রত্যেকেই এক একজন আহেদ তামিমি। তুর্কি বার্তা সংস্থা আনাদুলু এজেন্সিকে দেওয়া ন্যারিম্যানের সাক্ষাৎকারকে উদ্ধৃত করে মধ্যপ্রাচ্যবিষয়ক ব্রিটিশ সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর এ খবর জানিয়েছে।

‘প্রত্যেক ফিলিস্তিনি শিশুই এক একজন তামিমি’ ডিসেম্বরের মাঝামাঝি ইসরায়েলি দখলদারিত্বের প্রতিবাদ করতে গিয়ে সেনাদের গালে থাপ্পড় মেরে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনের জীবন্ত প্রতীকে পরিণত হন তামিমি। তাকে গ্রেফতারের পর ইসরায়েলের কারাগারে নেওয়া হয়। মার্চে সামরিক আদালতে তার বিরুদ্ধে ঘোষিত হয় জরিমানাসহ আট মাসের কারাদণ্ড। সে হিসেবে ১৯ ডিসেম্বর থেকে কারাগারে থাকা তামিমির মুক্তি পাওয়ার কথা ১৯ আগস্ট। তবে বিশেষ মূল্যায়নে ইসরাইলি কারা কর্তৃপক্ষ কারও কারা মেয়াদ কমিয়ে আনতে পারেন। সেই প্রক্রিয়ার অংশ হিসেবে গতকাল ২৯ জুলাই রবিবার তাকে মুক্তি দেওয়া হয়। তামিমির পাশাপাশি কারাগারে থাকা তার মা ন্যারিম্যানকেও মুক্তি দেওয়া হয় কারাগার থেকে।

ন্যারিম্যান আনাদুলু এজেন্সিকে বলেছেন, ‘অনেক ফিলিস্তিনি শিশুই তামিমির মতো করে ইসরায়েলি নিপীড়নের শিকার। তবে তাদের সবাইকে তামিমির মতো করে দেখা হয় না। তিনি বলেন, প্রকৃতপক্ষে ‘প্রত্যেক ফিলিস্তিনি শিশুই এক একজন আহেদ তামিমি’। ন্যারিম্যান মন্তব্য করেন, ‘হাজার হাজার ঘটনা রয়েছে, সংবাদমাধ্যমের উচিত যেগুলোকে আমলে নেওয়া। মিডিয়ার উচিত, দখলদারিত্বের প্রতিটি ঘটনাকে যথাযথ গুরুত্ব দিয়ে উপস্থাপন করা, কেননা এই দখলদারিত্ব যুদ্ধাপরাধের সামিল এবং আইনের আওতায় বিচারযোগ্য’।

ঐতিহ্যগতভাবেই ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে সরব তামিমির গ্রাম নবী সালেহ। তামিমির ১৭ বছরের জীবনেও ইসরায়েলবিরোধী প্রতিরোধের বহু নজির রয়েছে। ছোটবেলা থেকেই কখনও ইসরায়েলি সেনাদের সঙ্গে ধস্তাধস্তি বা অপমান করার বিভিন্ন ছবি ও ভিডিও এখন সবখানে ছড়িয়ে পড়েছে।

/বিএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম