ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে চীনবিরোধী নতুন জোট করবে যুক্তরাষ্ট্র

বিদেশ ডেস্ক
০৪ আগস্ট ২০১৮, ০৩:২৯আপডেট : ০৪ আগস্ট ২০১৮, ০৩:৫৬

চীনের বিরুদ্ধে একটি যৌথ জোট গঠন করতে কাজ করে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শীর্ষ অর্থনৈতিক উপদেষ্টা ল্যারি কুদলো মার্কিন সংবাদমাধ্যম ফক্স বিজনেস নিউজকে এই কথা বলেছেন। যুক্তরাষ্ট্র-চীনের মধ্যে চলমান বাণিজ্য উত্তেজনার মধ্যেই এই ঘোষণা দেওয়া হলো।

ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে চীনবিরোধী নতুন জোট করবে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের জাতীয় অর্থনৈতিক পরিষদের পরিচালক ল্যারি কুদলো বলেন, ‘আমরা ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে একটি চুক্তি করতে যাচ্ছি যাতে চীনের বিরুদ্ধে যৌথ জোট গড়তে পারি’। তিনি আরও বলেন, ‘চীন জানে আমরা কী চাই। কিন্তু তারা সন্তোষজনক সাড়া দিচ্ছে না’।

যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বছরে প্রায় ৬৫ হাজার কোটি মার্কিন ডলারের লেনদেন হয়ে থাকে। বিশ্বের শীর্ষ অর্থনীতির দুই দেশের মধ্যে চলমান বাণিজ্য যুদ্ধে অংশ হিসেবে চীন শুক্রবার যুক্তরাষ্ট্র থেকে ৬০০০ কোটি মার্কিন ডলারের পণ্য আমদানির উপর ২৫ শতাংশ পর্যন্ত কর আরোপের ঘোষণা দেয়।

ইনটেলেকচুয়ান প্রোপার্টিজ বা বুদ্ধিবৃত্তিক সম্পদ সম্পর্কে ল্যারি কুদলো বলেন, অশুল্ক বাধা ও ভর্তুকি প্রত্যাহার করে শুল্কবিহীন সমান সুবিধা নিশ্চিত করার ব্যাপারে প্রেসিডেন্ট ট্রাম্পের দৃঢ় সংকল্পকে ছোট না করে দেখাই চীনের জন্য ভাল। এছাড়া ইনটেলেকচুয়াল প্রোপার্টিজ চুরি ও জোরপূর্বক স্থানান্তর প্রক্রিয়ায় বড় ধরনের সংস্কারের দাবিও মেনে নিতে বলেন কুদলো। তিনি বলেন, অনেক বৈঠকে আমরা তাদের কাছে এসব দাবি তুলে ধরেছি।

মেক্সিকোর বিষয়ে ল্যারি কুদলো বলেন, ‘আমার মনে হয়, আমাদের বাণিজ্য দলের বেশিরভাগ সদস্যই বলবে যে, আমরা মেক্সিকোর ব্যাপারে সিদ্ধান্তের কাছাকাছি আছি’। সূত্র: আনাদোলু।

/আরএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক