গাজায় ইসরায়েলি বাহিনীর গুলিতে আরও এক ফিলিস্তিনি নিহত

বিদেশ ডেস্ক
০৫ আগস্ট ২০১৮, ১১:২৬আপডেট : ০৫ আগস্ট ২০১৮, ১১:৩২
image

গাজায় ফিলিস্তিনিদের ‘গ্রেট মার্চ অব রিটার্ন’ কর্মসূচিতে ইসরায়েলি বাহিনীর গুলিতে এক ফিলিস্তিনি তরুণ নিহত হয়েছে। আহত হয়েছে আরও অন্তত ১২০ জন ফিলিস্তিনি। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়কে উদ্ধৃত করে মধ্যপ্রাচ্যের সংবাদ পর্যবেক্ষণকারী ব্রিটিশ ওয়েবসাইট মিডল ইস্ট মনিটর খবরটি জানিয়েছে।

গ্রেট মার্চ অব রিটার্ন কর্মসূচিতে ইসরায়েলি বাহিনীর হামলা
ইসরায়েলের ১২ বছরের দখলদারিত্বের অবসান ও নিজেদের ঘর-বাড়ি ফিরে পাওয়ার দাবিতে গত ৩০ মার্চ থেকে গ্রেট মার্চ অব রিটার্ন কর্মসূচি শুরু করে ফিলিস্তিনিরা। সে কর্মসূচিতেও অনবরত বাধা ও হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। সম্প্রতি গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়, গ্রেট মার্চ অব রিটার্ন শুরু হওয়ার পর থেকে ১৫৫ জন ফিলিস্তিনিকে প্রাণ হারাতে হয়েছে। আহত হয়েছে আরও ১৭ হাজার মানুষ।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দাবি, শুক্রবার (৩ আগস্ট) গ্রেট মার্চ অব রিটার্ন কর্মসূচি চলার সময় ইসরায়েলি বাহিনীর হামলায় আরও এক ফিলিস্তিনি নিহত হয়েছে। তার নাম আহমেদ ইয়াহিয়া আতাল্লাহ ইয়াগি। তার বয়স ২৫ বছর।

উল্লেখ্য, ফিলিস্তিনের ভূমি দখল করে ১৯৪৮ সালের ১৫ মে প্রতিষ্ঠিত হয় ইসরায়েল নামের রাষ্ট্র। ১৯৭৬ সালের ৩০ মার্চ ইসরায়েলের দক্ষিণাঞ্চলে ইহুদি বসতি নির্মাণের প্রতিবাদ করায় ছয় ফিলিস্তিনিকে হত্যা করা হয়। পরের বছর থেকেই ৩০ মার্চ থেকে পরবর্তী ছয় সপ্তাহকে ভূমি দিবস হিসেবে পালন করে আসছে ফিলিস্তিনিরা। কর্মসূচির শেষ দিনটিকে ফিলিস্তিনিরা ‘নাকবা’বা বিপর্যয় দিবস হিসেবে পালন করে থাকে। 

/এফইউ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম