বরিসের বহিষ্কার দাবিতে মুসলিম নারীদের চিঠি, তদন্ত শুরু

মুনজের আহমদ চৌধুরী, যুক্তরাজ্য
১০ আগস্ট ২০১৮, ০২:২৯আপডেট : ১০ আগস্ট ২০১৮, ০২:৩০

বোরকা নিয়ে মুসলিম নারীদের কটূক্তি করা যুক্তরাজ্যের সাবেক পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসনকে কনজারভেটিভ পার্টি থেকে বহিষ্কার করার দাবি জানিয়েছেন মুসলিম নারীরা। বহিষ্কারের দাবি জানিয়ে পার্টির সভাপতি ব্র্যানডন লুইসের কাছে চিঠি লিখেছেন নেকাব বা বোরকা পরা ১০০ নারী। অন্যদিকে বৃহস্পতিবার (৯ আগস্ট) বরিসের বিরুদ্ধে ওঠা অভিযোগের জন্য দলীয়ভাবে তদন্ত শুরু করেছে কনজারভেটিভ পার্টি। বৃহস্পতিবার দেশটির শীর্ষস্থানীয় গণমাধ্যম স্কাই নিউজে প্রকাশিত এক প্রতিবেদনে একথা জানানো হয়েছে। চিঠিটিও প্রকাশ করেছে এই গণমাধ্যম।

বরিস জনসন ও পাশে বোরকা পরা এক নারী চিঠিতে বলা হয়েছে, জনসন শুধু ক্ষমা প্রকাশ করলে তা যথেষ্ট হবে না। কারণ তিনি ইচ্ছাকৃতভাবে এটা করেছেন। নিজেদের পক্ষে কথা বলার এবং পোশাক বাছাইয়ের সক্ষমতা নারীদের আছে বলেও উল্লেখ করা হয়েছে চিঠিতে।
জনসনের সঙ্গে সম্পৃক্ত একটি সূত্রের বরাত দিয়ে স্কাই নিউজ জানিয়েছে, ইতোমধ্যে তার বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে কনজারভেটিভ পার্টি।

গত ৬ আগস্ট ব্রিটিশ গণমাধ্যম দ্য টেলিগ্রাফে প্রকাশিত এক নিবন্ধে বরিস জনসন লিখেছিলেন, নিকাবকে নিষিদ্ধ করা উচিত হবে না কিন্তু এটা দেখতে ‘হাস্যকর’ লাগে। আর মুসলিম নারীরা বোরকা পরলে তাদের ‘চিঠির বাক্স’ এবং ‘ব্যাংক ডাকাত’দের মতো দেখায়।

এরপর ব্যাপক সমালোচনার মুখে পড়েন গত মাসে পররাষ্ট্রমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করা জনসন। কনজারভেটিভ মুসলিম ফোরামের প্রতিষ্ঠাতাদের মতে, জনসনের এই মন্তব্য কমিউনিটির মধ্যকার সম্পর্ককে হুমকির মুখে ফেলবে।

 

/আইএ/
সম্পর্কিত
ইসরায়েলের সমালোচনাকারী দুই মার্কিন বিশ্লেষকের যুক্তরাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা
রাশিয়ার তেলবাহী ট্যাঙ্কার জব্দ করলো ফ্রান্স
যুক্তরাজ্যে যুগান্তকারী রায়, দেশে বসেই ক্ষতিপূরণ পাচ্ছেন ভারতীয় কর্মী
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম