ইয়েমেনের স্কুলবাসে শিশু হত্যার তদন্তের ঘোষণা সৌদি জোটের

বিদেশ ডেস্ক
১১ আগস্ট ২০১৮, ১৮:৩৩আপডেট : ১১ আগস্ট ২০১৮, ১৯:১৪

ইয়েমেনে স্কুলবাসে বিমান হামলা চালিয়ে শিশুহত্যার ঘটনায় তোপের মুখে এ ব্যাপারে তদন্তের ঘোষণা দিয়েছে সৌদি সামরিক জোট। বিবিসি’র খবরে বৃহস্পতিবারের ওই হামলায় ২৯ শিশু নিহতের কথা জানানো হয়েছে। তবে হুথি বিদ্রোহীদের দাবি, ওই হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫১ জনে দাঁড়িয়েছে। এরমধ্যে ৪০ জনই শিশু। এছাড়া আহত হয়েছেন আরও ৭৯ জন।

ইয়েমেনের স্কুলবাসে শিশু হত্যার তদন্তের ঘোষণা সৌদি জোটের টুইটারে দেওয়া এক পোস্টে সৌদি অর্থায়নে পরিচালিত আল আরাবিয়া টেলিভিশন জানিয়েছে, একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, ওই হামলার ক্ষয়ক্ষতি সম্পর্কে তদন্তকাজ পরিচালনা করা হচ্ছে। এ ঘটনায় দায়ী ব্যক্তিদের জবাবদিহিতার আওতায় আনা হবে। ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়া হবে।

এর আগে গত বৃহস্পতিবার চালানো ওই হামলার নিন্দা জানিয়ে এর তদন্তের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। তার এমন আহ্বানকে স্বাগত জানিয়েছে হুথি বিদ্রোহীরা।

হুথি সু্প্রিম রেভ্যুলশনারি কমিটির প্রধান মোহাম্মদ আল আল হুথি বলেন, ‘আমরা জাতিসংঘ মহাসচিবের আহ্বানকে স্বাগত জানাই। আমরা সব ধরনের সহায়তা করতে প্রস্তুত।’

জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের নির্বাহী পরিচালক হেনরিটা ফোর বলেন, ভয়াবহ এই বাস হামলায় বোঝা যায় ইয়েমেনের অবস্থা কতটা খারাপ। প্রশ্ন হচ্ছে এখন কি সব পক্ষ নতুন করে চিন্তা করবে? শিশুদের কথা চিন্তা করে এখনই এই সংঘাত থামানো উচিত।

ইয়েমেনে সৌদি জোটের বিমান হামলায় নিহত ২৯ শিশুর জন্য খোঁড়া কবর ইয়েমেনের রেড ক্রিসেন্ট কর্তৃপক্ষ জানিয়েছে, সৌদি জোটের হামলায় হতাহতদের বেশিরভাগই শিশু। এদের অনেকেরই বয়স ১০ বছরের নিচে।

তিন বছর আগে ইয়েমেনের সৌদি সমর্থিত প্রেসিডেন্ট মনসুর হাদিকে উচ্ছেদ করে রাজধানী সানা’র দখলে নেয় ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা। সৌদি রাজধানী রিয়াদে নির্বাসনে যেতে বাধ্য হন হাদি। মূলত এরপর থেকেই নিজের অনুগতদের ক্ষমতায় ফেরাতে দেশটিতে বিমান হামলা চালিয়ে যাচ্ছে সৌদি জোট। এ হামলা থেকে বাদ যায়নি স্কুলবাস, বিয়েবাড়ি থেকে শুরু করে জানাজার নামাজও। ২০১৫ সালের মার্চ থেকে এ পর্যন্ত তাদের হামলায় নারী ও শিশুসহ প্রায় ১০ হাজার মানুষ নিহত হয়েছেন। তবে সৌদি আরবের দাবি, হুথিদের ওপর আন্তর্জাতিক মানবাধিকার আইন মেনেই হামলা চালানো হয়েছে। রিয়াদের দাবি, শিশুদের মানবঢাল হিসেবে ব্যবহার করেছে হুথিরা। সূত্র: বিবিসি, আল জাজিরা।

/এমপি/
সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান