২০ আগস্ট পবিত্র হজ

বিদেশ ডেস্ক
১১ আগস্ট ২০১৮, ২৩:৪৬আপডেট : ১২ আগস্ট ২০১৮, ০০:৪৭

সৌদি আরবে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সে অনুযায়ী আগামী ২০ আগস্ট পবিত্র হজ। ফলে দেশটিতে ২১ আগস্ট পবিত্র ঈদুল আজহা পালন করা হবে। সে হিসেবে একদিন পর ২২ আগস্ট বাংলাদেশে ঈদুল আজহা হওয়ার কথা। শনিবার সৌদি সুপ্রিম কোর্টের এক ঘোষণায় বলা হয়েছে, ১২ আগস্ট রবিবার হবে জিলহজ মাসের প্রথম দিন। সৌদি প্রেস এজেন্সির বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে আরব নিউজ।

২০ আগস্ট পবিত্র হজ হিজরি ক্যালেন্ডার অনুযায়ী, বছরের ১২ তম বা শেষ মাস হচ্ছে জিলহজ মাস। এ মাসের ১০ তারিখে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়।

এই জিলহজ মাসেই আল্লাহ তাআলার নির্দেশে নিজের প্রাণপ্রিয় সন্তান হজরত ইসমাইল আলাইহিস সালামকে কুরবানির মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন হজরত ইব্রাহিম আলাইহিস সালাম। তার সেই ত্যাগের মহিমাকে স্মরণ করে এই পবিত্র মাসে ঈদুল আজহায় পশু কোরবানির বিধান রয়েছে।

জিলহজ মাসের ১০ তারিখ থেকে শুরু করে ১২ তারিখ পর্যন্ত তিন দিন ধরে পশু কোরবানি দেওয়া যায়।

/এমপি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম