নিজের বিয়ের প্রসঙ্গে বললেন রাহুল গান্ধী

বিদেশ ডেস্ক
১৫ আগস্ট ২০১৮, ০৯:০৫আপডেট : ১৫ আগস্ট ২০১৮, ০৯:১২

শিগগির বিয়ে করছেন, নাকি একাই থেকে যাবেন? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ভারতীয় কংগ্রেসের প্রধান রাহুল গান্ধী বলেছেন, তিনি তো দলকেই (কংগ্রেস) বিয়ে করেছেন। ভারতীয় সম্প্রচারমাধ্যম এনডিটিভি জানিয়েছে, হায়দরাবাদে বিভিন্ন সংবাদমাধ্যমের সম্পাদকদের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে এ কথা বলেন রাহুল।

রাহুল গান্ধী রাহুল গান্ধী দুদিনের সফরে বর্তমানে হায়দরাবাদে আছেন। মঙ্গলবার সেখানে বিভিন্ন সংবাদমাধ্যমের সম্পাদকের মুখোমুখি হন। এনডিটিভি জানিয়েছে, রাজনীতির গতি-প্রকৃতি নিয়ে আলোচনার একপর্যায়ে তাঁকে বিয়ের পরিকল্পনার সম্পর্কে জিজ্ঞাসা করা হয়। রাহুলের সোজা উত্তর ছিল, ‘আমার বিয়ে তো দলের সঙ্গেই হয়েছে।’

ওই আলোচনায় রাহুল ভারতের আগামী নির্বাচন নিজের মতামত দিয়েছেন। তিনি বলেছেন, ২০১৯ সালের নির্বাচনে নরেন্দ্র মোদি আবার প্রধানমন্ত্রী হতে পারবেন না কোনমতেই। রাহুলের ধারণা, বিজেপি লোকসভার নির্বাচনে ২৩০ আসনও পাবে না।

সম্পাদকদের সঙ্গের বৈঠকে ভারতজুড়ে চলমান সহিংসতার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন রাহুল। এ জন্য তিনি বিজেপি সরকারকে দায়ী করেন। বর্তমানে ভারতে সংখ্যালঘুরা নিরাপত্তাহীনতায় ভুগছে বলে মত দেন তিনি।

/বিএ/
সম্পর্কিত
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি