ট্রাম্পের নতুন প্রতিরক্ষা বাজেটে নাখোশ চীন

বিদেশ ডেস্ক
১৫ আগস্ট ২০১৮, ০৯:৪৫আপডেট : ১৫ আগস্ট ২০১৮, ০৯:৫৩
image

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অনুমোদিত ২০১৯ অর্থবছরের নতুন প্রতিরক্ষা বিলে চীনের বিরুদ্ধে পদক্ষেপ কিছুটা শিথিল করা হলেও বিলটি নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে বেইজিং। তাদের অভিযোগ, বিলটিতে চীনকে লক্ষ্যবস্তু বানানো হয়েছে।
ট্রাম্পের নতুন প্রতিরক্ষা বাজেটে নাখোশ চীন

সোমবার ট্রাম্প ৭১ হাজার ৭শ’কোটি মার্কিন ডলারের ওই প্রতিরক্ষা বিল সই করেন। যেখানে সামরিক ব্যয় অনুমোদন পাওয়ার পাশাপাশি চীনের ‘জেডটিই কর্পোরেশন’ ও ‘হুয়াই টেকনোলজিস কোম্পানি লিমিটেডের’ সঙ্গে চুক্তির ওপর যুক্তরাষ্ট্র সরকারের নিয়ন্ত্রণ শিথিল করা হয়েছে। তবে ন্যাশনাল ডিফেন্স অথোরাইজেশন অ্যাক্ট (এনডিএএ) নামক এ নতুন বিলে যুক্তরাষ্ট্রের বাজারে চীনা কোম্পানিগুলোর বিনিয়োগের ওপর নজরদারি এবং তাইওয়ান বাহিনীকে শক্তিশালী করে তোলার পদক্ষেপ নেওয়া হয়েছে। ওই বিলে চীনা কোম্পানির ওপর নজরদারি ও তাইওয়ানকে শক্তিশালী করার প্রশ্নে পরিকল্পনা ও মূল্যায়ন সম্পর্কিত রিপোর্ট পেশের ব্যবস্থা রয়েছে। চীন যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপেই ক্ষুব্ধ হয়েছে।   

‘জেডটিই’ চীনের দ্বিতীয় বৃহৎ প্রযুক্তি পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান। যেটির বিরুদ্ধে অবৈধভাবে ইরান ও উত্তর কোরিয়ায় পণ্য রপ্তানির অভিযোগ আছে। যে কারণে যুক্তরাষ্ট্রের অনেক আইনপ্রণেতা কোম্পানিটিকে শাস্তি দিতে চায়। স্বাক্ষরিত নতুন প্রতিরক্ষা বিলে প্রস্তাবিত বিদেশি বিনিয়োগ জাতীয় নিরাপত্তায় হুমকি হবে কিনা তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের বিদেশি বিনিয়োগ যাচাই-বাছাই কমিটিকে (সিএফআইইউএস) আরও শক্তিশালী করা হয়েছে। বিল সইয়ের পরদিনই চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, “চীন বরাবরই নিজেদের অবস্থান পরিষ্কার রেখেছে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে আনুষ্ঠানিক সম্পর্ক বজায় রেখেছে। যুক্তরাষ্ট্রকে আমরা স্নায়ুযুদ্ধের মানসিকতা ত্যাগ করার অনুরোধ করছি।”

/বিএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম