তালেবানের সঙ্গে যুদ্ধবিরতির ঘোষণা আফগান প্রেসিডেন্টের

বিদেশ ডেস্ক
১৯ আগস্ট ২০১৮, ২২:৫৯আপডেট : ২০ আগস্ট ২০১৮, ১৩:০৯

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে তালেবানদের সঙ্গে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন আফগানিস্তানের প্রেসিডেন্ট মোহাম্মদ আশরাফ ঘানি। সোমবার তিনি আগামী তিন মাসের জন্য এ যুদ্ধবিরতির ঘোষণা দেন। সোমবার থেকে এটি কার্যকর হবে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি।

তালেবানের সঙ্গে যুদ্ধবিরতির ঘোষণা আফগান প্রেসিডেন্টের আফগানিস্তানের ৯৯তম স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে যুদ্ধবিরতির ঘোষণা দেন আফগান প্রেসিডেন্ট। তিনি বলেন, এই উদ্যোগ আগামী তিন মাসের জন্য বহাল থাকবে, যদি তালেবানরা এর প্রতি সম্মান প্রদর্শন করে।

মোহাম্মদ আশরাফ ঘানি বলেন, আফগান সমাজ ও বিশ্বজুড়ে ইসলামি পন্ডিতদের সঙ্গে আলোচনা করে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

এর আগে ঈদ উপলক্ষ্যে অস্ত্রবিরতির ডাক দেয় তালেবানরা। এ নিয়ে বহু জল্পনা-কল্পনার পর দৃশ্যত রবিবার সেই ডাকে সাড়া দিলেন আফগান প্রেসিডেন্ট।

এর আগে গত ঈদুল ফিতরেও অস্ত্রবিরতিতে আসে আফগান সরকার ও তালেবান। ওই সময় তালেবানের পক্ষ থেকে জানানো হয়, ঈদের ছুটির দিনগুলোতে তারা কার্যক্রম বন্ধ রাখবে। তখন অস্ত্রবিরতি চলাকালে সেনাবাহিনী ও তালেবান যোদ্ধাদের ঐক্যবদ্ধ ঈদ উদযাপনের বেশ কিছু ভিডিও ও ছবি প্রকাশ সংবাদমাধ্যমে প্রকাশিত হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি দুই বাহিনীর সদস্যদের কোলাকুলিরও খবর দেয়।

/এমপি/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম