ইরাকে মার্কিন জোটের হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে একজন নিহত

বিদেশ ডেস্ক
২০ আগস্ট ২০১৮, ২২:০০আপডেট : ২০ আগস্ট ২০১৮, ২২:০২

ইরাকে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে মার্কিন নেতৃত্বাধীন জোটের এক সেনা সদস্য নিহত হয়েছে। এছাড়া আরও বেশ কয়েকজন আহত হয়েছে। সোমবার জোটের পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতির বরাত তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি এ খবর জানিয়েছে।

ইরাকে মার্কিন জোটের হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে একজন নিহত

বিবৃতিতে বলা হয়,  হেলিকপ্টারটি জোটের অংশীদারদের  সন্ত্রাসবিরোধী অভিযানে গিয়েছিল। কিন্তু অজানা কারণে তা বিধ্বস্ত হয়েছে। এতে বলা হয়, বিধ্বস্তের পর তাৎক্ষণিকভাবে সবাইকে উদ্ধার করা হয়। তাদের মধ্যে তিনজনের জন্য  উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। কোনও কারণে হেলিকপ্টারটিতে আগুন ধরে যাওয়ায় তা বিধ্বস্ত হয়। ইতোমধ্যে  ঘটনাটির তদন্ত শুরু হয়েছে।

ইরাক থেকে মার্কিন সেনা অনেক কমিয়ে ফেলা হয়েছিল। ২০১৪ সালে জঙ্গিগোষ্ঠী আইএস দেশটির অনেক এলাকা দখল করার পর সেখানে সেনা উপস্থিতি বাড়ায় যুক্তরাষ্ট্র। আইএস বিরোধী লড়াইয়ে ইরাকি সেনাদের সহায়তার জন্য মার্কিন নেতৃত্বাধীন জোট গঠন করা হয়। জঙ্গিবিরোধী অভিযানে ইরাকি সেনারা অংশ নিলেও তাদের পরিকল্পনাসহ অন্যান্য সামরিক সহায়তা দেয় যুক্তরাষ্ট্র।

/আরএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম