কূটনীতিক টানাপোড়েনের মধ্যেও কুর্দি বিদ্রোহীদের বিরুদ্ধে সিরিয়ার মানবিজ শহরে যৌথ টহলে অংশ নিয়েছে তুরস্ক ও যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী। শনিবার দেশ দুটির বাহিনী ৩৫ তম যৌথ মহড়া সম্পন্ন করে। এই খবর জানিয়েছে তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি।
এক বিবৃতিতে তুরস্কের জেনারেল স্টাফ বলেছেন, দুই দেশই আলাদাভাবে ওই এলাকায় সমন্বিত টহল দিয়েছে। এসব এলাকা তুরস্কের ‘ইউফ্রেতিস শিল্ড’ অভিযানে মুক্ত করা হয়েছিল। গত ১৮ জুন তুরস্ক ও মার্কিন সেনা সদস্যরা এই টহল শুরু করে।
৩০ বছরের বেশি সময় ধরে কুর্দি বিদ্রোহীররা তুরস্কের সঙ্গে লড়াই চালিয়ে আসছে। এই লড়াইয়ে ৪০ হাজার মানুষ নিহত হয়েছে। সিরিয়া ও তুরস্কের একটি অঞ্চল নিয়ে আলাদা রাষ্ট্র গঠনের লড়াই চালিয়ে যাচ্ছে তারা।
আনাদোলু এজেন্সি জানিয়েছে, মনিবিজ মডেল সফল হলে তুরস্ক পূর্বাঞ্চলীয় সিরিয়াতেও একই ধরণের টহল আয়োজনের চেষ্টা করবে।
তুরস্কে আটক এক ধর্মযাজকের মুক্তি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক টানাপোড়েন চলছে। তুরস্ক ধর্মযাজক ব্রানসনের বিনিময়ে ফেতুল্লাহ গুলেনকে ফেরত চাইলেও যুক্তরাষ্ট্র তা অস্বীকার করছে। গুলেনকে ২০১৬ সালে তুরস্কের ব্যর্থ অভ্যুত্থান চেষ্টার মূল পরিকল্পনাকারী আখ্যা দেয় আঙ্কারা।








