তুরস্কে মায়েদের বিক্ষোভে পুলিশের টিয়ারগ্যাস, আটক ৫৯

বিদেশ ডেস্ক
২৬ আগস্ট ২০১৮, ১১:৫৫আপডেট : ২৬ আগস্ট ২০১৮, ১১:৫৭

১৯৯০’র দশকে সহিংসতায় নিখোঁজ স্বজনদের স্মরণে ইস্তানবুল শহরে মায়েদের আয়োজিত একটি নিয়মিত বিক্ষোভ কর্মসূচি টিয়ারগ্যাস ছুড়ে ছত্রভঙ্গ করে দিয়েছে তুরস্কের পুলিশ। ওই বিক্ষোভ থেকে আটক করা হয়েছে ৮০ বছর বয়স্ক বর্ষীয়ান নারী এমিনি ওকাকসহ প্রায় ৫৯ জনকে। ‘স্যাটারডে মাদার্স’ নামের গ্রুপটি ১৯৯৫ সাল থেকে নিয়মিত বিক্ষোভ করে আসছে। শনিবার তাদের ৭০০তম বিক্ষোভের দিন ছিল। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এই খবর জানিয়েছে।

তুরস্কে মায়েদের বিক্ষোভে পুলিশের টিয়ারগ্যাস, আটক ৫৯

শনিবার ওই বিক্ষোভে পুলিশি তৎপরতার নিন্দা জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো। হিউম্যান রাইটস ওয়াচের এমমা সিনক্লেয়ার বলেন, এটা লজ্জাজনক। রাষ্ট্রীয় অপরাধের ন্যায়বিচার চাওয়া পরিবারগুলোর প্রতি নৃশংস আচরণ।

স্থানীয় সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, এই অবস্থান ধর্মঘট নিষিদ্ধ করা হয়। কারণ কুর্দিস্তান ওয়ার্কাস পার্টি (পিকেকে) সংশ্লিষ্ট সোস্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এই বিক্ষোভ নিয়ে প্রচার চালানো হয়েছে।

১৯৮৪ সালে তুরস্ক সরকারের বিরুদ্ধে সশস্ত্র লড়াই শুরু করে পিকেকে। তুরস্ক ও সিরিয়ার বিস্তৃত অঞ্চল নিয়ে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে তুরস্কের বিরুদ্ধে লড়াই করছে তারা। ওই লড়াই শুরুর পর হাজার হাজার মানুষ প্রাণ হারায়। তুরস্ক সরকার পিকেকে’কে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করে।

শনিবার আটক হওয়াদের মধ্যে থাকা ওকাকের সন্তান ১৯৯৫ সালে তুরস্ক সরকারের কাছে আটক হন। পরবর্তীতে পুলিশের কাছে স্বীকারোক্তি দেওয়ার পর থেকেই নিখোঁজ হয়ে যায়। তুরস্কের আইনজীবী ইফকার বোলাক এই তথ্য জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ওকাকের একটি ছবি ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যাচ্ছে ১৯৯৭ সালের বিক্ষোভ থেকে তাকে আটক করছে পুলিশ। অ্যাকটিভিস্টরা বলছেন, আটক হওয়ার পর নিখোঁজ হওয়াদের ভাগ্যে কী ঘটেছে তা কখনোই তদন্ত করে দেখেনি তুরস্কের সরকার।

স্যাটারডে মাদারস নামে সংগঠিত এসব মায়েরা আর্জেন্টিনার একদল মায়েদের অনুপ্রেরণায় নিয়মিত বিক্ষোভ আয়োজন করে থাকেন। আর্জেন্টিনার সামরিক স্বৈরতন্ত্রের সময় নিখোঁজ সন্তানদের খুঁজে পেতে এসব মায়েরা বিক্ষোভ শুরু করেছিলেন।

তুরস্কে মায়েদের সংঘটিত এই বিক্ষোভ ১৯৯৯ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত বিক্ষোভ দেখাতে দেওয়া হয়নি। তবে সাম্প্রতিক বছরগুলোতে এবারই প্রথমবার তাদের কর্মসূচিতে হস্তক্ষেপ করলো পুলিশ।

 

/জেজে/এএ/
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান