দুইদিনের সফরে সিরিয়ায় পৌঁছেছেন ইরানি প্রতিরক্ষামন্ত্রী

বিদেশ ডেস্ক
২৬ আগস্ট ২০১৮, ২৩:৫৬আপডেট : ২৭ আগস্ট ২০১৮, ০০:০৬

জ্যেষ্ঠ প্রতিরক্ষা ও সামরিক কর্মকর্তাদের নিয়ে সিরিয়ায় পৌঁছেছেন ইরানের প্রতিরক্ষামন্ত্রী আমির হাতামি। দুইদিনের সফরে সিরীয় কর্মকর্তাদের সঙ্গে আলোচনার জন্য তিনি দেশটিতে গেছেন। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসনিম’র বরাত দিয়ে মধ্যপ্রাচ্য পর্যবেক্ষণকারী ব্রিটিশ সংস্থা মিডলইস্ট মনিটর এ খবর জানিয়েছে।

ইরানের প্রতিরক্ষামন্ত্রী আমির হাতামি

সিরিয়ার গৃহযুদ্ধে ইরানি বাহিনী প্রেসিডেন্ট বাসার আল আসাদের পক্ষে লড়াই করছে। দেশটিতে এখনও এক হাজারের বেশি ইরানি সেনা অবস্থান করছে। সিরিয়ায় পৌঁছে হাতামি বলেন, সিরিয়ার পুনর্গঠনে আমরা কার্যকর ভূমিকা রাখতে পারবো বলে আমরা আশা করছি।

ইরানের জ্যেষ্ঠ কর্মকর্তারা বলেন, আসাদ সরকারের আমন্ত্রণে সিরিয়ায় তাদের সামরিক উপস্থিতি রয়েছে। এখনই তাদের সেখান থেকে প্রত্যাহারের কোনও পরিকল্পনা নেই। দেশটিতে ২০১২ সাল থেকে ইরানি রেভ্যুলুশনারি গার্ডের সদস্যসহ এক হাজারের বেশি সদস্য রয়েছে।

এতদিন সিরিয়া সংকটে নিজেদের ভূমিকা নিয়ে চুপ থেকেছে ইরানি বাহিনী। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে হতাহতের সংখ্যা বাড়ার পর থেকে তারা নিজেদের অবস্থান সম্পর্কে সরব হতে শুরু করেন। তারা সুন্নি জঙ্গিগোষ্ঠী আইএস’র বিরুদ্ধে লড়াই জোরদার করার ঘোষণাও দিয়েছে। জঙ্গিগোষ্ঠীটি শিয়া অধ্যুষিত ইরানকে নিজেদের প্রতিপক্ষ মনে করে।

/আরএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম