ওবামা আমি দুঃখিত: দুয়ার্তে

বিদেশ ডেস্ক
০৩ সেপ্টেম্বর ২০১৮, ১৭:০১আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৮, ১৭:১৩
image

দুই বছর আগে মা তুলে গালি দেওয়ার জন্য সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার কাছে আবারও অনুতাপ প্রকাশ করলেন ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুয়ার্তে। ইসরায়েল সফররত দুয়ার্তে সোমবার (৩ সেপ্টেম্বর) সকালে জেরুজালেমে বলেছেন, ওবামাকে নিয়ে ওইসব শব্দ উচ্চারণ করায় তিনি দুঃখিত। ফিলিপাইনের সংবাদমাধ্যম ইনকোয়ারারের প্রতিবেদন থেকে এ কথা জানা গেছে।

বক্তব্য রাখছেন দুয়ার্তে

২০১৬ সালে প্রেসিডেন্ট হওয়ার পরপরই ফিলিপাইনে শুরু হয় দুয়ার্তের ‘মাদকবিরোধী যুদ্ধ’। দুয়ার্তে ফিলিপাইন থেকে মাদক পাচারকারীদের নির্মূলের পণ করেন। আর ওই অভিযানে সংঘটিত বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে ওয়াশিংটন। ওই বছরের ৬ সেপ্টেম্বর লাওসে পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলনে তখনকার মার্কিন প্রেসিডেন্ট ওবামার সঙ্গে দুয়ার্তের সাক্ষাতের কথা ছিল। বৈঠকের আগে ওবামা জানিয়েছিলেন, দুয়ার্তের সঙ্গে আলোচনায় তিনি ফিলিপাইনে মাদক বিষয়ক বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিষয়টি আলোচনা করবেন। এর জবাবে ওবামাকে মা তুলে গালি দিয়ে বিদ্বেষমূলক মন্তব্য ও ব্যক্তিগত আক্রমণ করেন দুয়ার্তে। মা তুলে গালি দেওয়ার জের ধরে ফিলিপাইনের ‘বন্দুকপ্রিয়’ প্রেসিডেন্ট রদ্রিগো দুয়ার্তের সঙ্গে নির্ধারিত বৈঠক বাতিল করেন ওবামা। পরে ওবামাকে গালি দেওয়ার জন্য দুঃখ প্রকাশ করেন দুয়ার্তে।

সোমবার (৩ সেপ্টেম্বর) ইসরায়েল সফরে গিয়ে আবারও ওবামাকে গালি দেওয়ার জন্য দুঃখ প্রকাশ করেন ফিলিপাইনের প্রেসিডেন্ট। জেরুজালেমের রামাদা হোটেলে হাজারো ফিলিপিনো শ্রমিকের সামনে দেওয়া বক্তব্যে তিনি বলেন, ‘কথাটি বলার যথার্থ সময় এটা। ওবামা, আপনি এখন একজন সাধারণ নাগরিক। ওইসব শব্দ উচ্চারণের জন্য আমি দুঃখিত। জেনে রাখুন, ওইগুলো ছিল কেবলই কথার কথা।’

দুয়ার্তে জানান, তিনি এরইমধ্যে ওবামাকে ক্ষমা করে দিয়েছেন। তিনি বলেন, ‘আমি অবিবাহিত থাকা অবস্থায় যেমন করে প্রেমিকাদের ক্ষমা করে দিতাম, তেমন করেই আপনাকে ক্ষমা করে দিচ্ছি। আমি আপনাকে ক্ষমা করছি। আমি তাদের সবাইকে ক্ষমা করেছি। এটা আমার একমাত্র বার্তা।’

একই বক্তব্যে বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘ভালো বন্ধু’ উল্লেখ করে প্রশংসা করেন দুয়ার্তে। তিনি বলেন, ‘ট্রাম্প আমার ভালো বন্ধু।

ইনকোয়ারারের প্রতিবেদনে বলা হয়, ওবামার সঙ্গে শত্রুভাবাপন্ন সম্পর্ক থাকলেও ট্রাম্পের সঙ্গে শুরু থেকেই উষ্ণ সম্পর্ক বজায় রেখে চলছেন ফিলিপাইনের প্রেসিডেন্ট।

/এফইউ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম