ইরান ইস্যুতে নিরাপত্তা পরিষদের বৈঠকে সভাপতিত্ব করবেন ট্রাম্প

বিদেশ ডেস্ক
০৫ সেপ্টেম্বর ২০১৮, ১৬:৫৬আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৮, ১৮:২৬

চলতি মাসের শেষ দিকে ইরান ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অনুষ্ঠিতব্য বৈঠকে সভাপতিত্ব করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালে এই কথা জানান।

ইরান ইস্যুতে নিরাপত্তা পরিষদের বৈঠকে সভাপতিত্ব করবেন ট্রাম্প নিউ ইয়র্কে সাংবাদিকদের নিকি হ্যালে বলেন, ইরানের আন্তর্জাতিক আইনের লঙ্ঘন ও মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ক্ষুন্ন করায় এই বৈঠক ডেকেছেন ট্রাম্প। ইরান নিয়ে আমাদের উদ্বেগ বাড়ছে।

সেপ্টেম্বর মাসে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সভাপতিত্ব করছেন নিকি হ্যালে। তিনি বলেন, ইরানি প্রেসিডেন্ট হাসান রুহানি চাইলে এই বৈঠকে কথা বলতে পারেন। 

২০১৫ সালে ছয় বিশ্ব শক্তির সঙ্গে পরমাণু চুক্তির পর ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছিল যুক্তরাষ্ট্র। গত মে মাসে ট্রাম্প পরমাণু চুক্তি থেকে বের হয়ে যাওয়ার ঘোষণা দেন। এখন সেসব নিষেধাজ্ঞাই আবার আরোপ করা হচ্ছে। মধ্যপ্রাচ্যে ইরানের ক্রমবর্ধমান রাজনৈতিক ও সামরিক প্রভাবের বিষয়ে ট্রাম্প প্রশাসনের সঙ্গে তেহরানের বিরোধ বেড়েছে।

১৮ সেপ্টেম্বর থেকে জাতিসংঘের সাধারণ অধিবেশন শুরু হওয়ার কথা। আর ২৪ সেপ্টেম্বর উচ্চপদস্থ কর্মকর্তারা অংশ নেবেন অধিবেশনে। এর দুইদিন পরে যোগ দেবেন ট্রাম্প। নিকি হ্যালি বলেন, শুক্রবার সিরিয়ার ইদলিব নিয়ে রাশিয়া-তুরস্ক-ইরান বৈঠক নিয়েও আলোচনা হবে জাতিসংঘে। তিনি বলেন, আমরা আশা করি, অভিযান শুরু আগেই আমরা থামিয়ে দিতে পারবো।

 

/এমএইচ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম