প্রবাসী শ্রমিকদের আয়ে ফি বসানোর গুজব অস্বীকার সৌদি আরবের

বিদেশ ডেস্ক
০৬ সেপ্টেম্বর ২০১৮, ১৪:০৪আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৮, ১৪:০৯

সৌদি আরবে কর্মরত প্রবাসী শ্রমিকদের নিজ দেশে পাঠানো অর্থের ওপর ফি আরোপ করা হচ্ছে এমন গুজব অস্বীকার করেছে দেশটি। সামাজিক যোগাযোগমাধ্যমে এমন গুজব ছড়িয়ে পড়ার পর একে ভিত্তিহীন বলে জানিয়েছে দেশটির অর্থ মন্ত্রণালয়। বৃহস্পতিবার রাষ্ট্রায়ত্ব সৌদি বার্তা সংস্থার খবরে এই কথা বলা হয়েছে। মধ্যপ্রাচ্যে কর্মরত বিদেশি শ্রমিক
সৌদি অর্থ মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়া গুজব ভিত্তিহীন ও অমূলক। বিবৃতিতে বলা হয়েছে, আন্তর্জাতিক মান ও নিয়মনীতি বজায় রেখে সৌদি কর্তৃপক্ষ আনুষ্ঠানিক মাধ্যম দিয়ে স্বাধীনভাবে অর্থ লেনদেনে সহায়তা অব্যাহত রাখবে।

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, প্রবাসীদের শে পাঠানো অর্থের ওপর ফি আরোপ না করার নীতি সৌদি আরবের অর্থনীতি ও আর্থিক ব্যবস্থাপনার প্রতি বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করবে। এছাড়া এই নীতি সৌদি আরবের অর্থনীতি প্রতিদ্বন্দ্বিতা পুনঃপ্রতিষ্ঠিত করে বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করবে। বিবৃতিতে বলা হয়েছে এই নীতি সরকারের জাতীয় প্রজেক্ট ভিশন ২০৩০ বাস্তবায়ন নিশ্চিত করবে।

২০১৭ সালের জানুয়ারিতেও এমন গুজব ছড়িয়ে পড়লে বিবৃতি দিয়ে অস্বীকার করেছিল সৌদি কর্তৃপক্ষ।

তেলের মজুদ শেষ হয়ে আসায় বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে সচেষ্ট সৌদি আরবে এক কোটিরও বেশি বিদেশি শ্রমিক কাজ করে থাকে। ধারণা করা এসব শ্রমিকেরা প্রতিবছর নিজেদের দেশে প্রায় ৩৮০ কোটি মার্কিন ডলার পাঠিয়ে থাকে।

/জেজে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম