আলোচনার জন্য প্রতিনিয়ত বার্তা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র: রুহানি

বিদেশ ডেস্ক
০৮ সেপ্টেম্বর ২০১৮, ২২:১১আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৮, ২২:১৬

ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, তেহরানের সঙ্গে আলোচনার জন্য মার্কিন প্রশাসন প্রতিনিয়ত বার্তা পাঠাচ্ছে। আবার একইসঙ্গে তারা চাপ সৃষ্টি করছে। তারা ইরানের ওপর অর্থনৈতিক ও প্রচার যুদ্ধ চালাচ্ছে। তবে যুক্তরাষ্ট্রের নেতারা যদি মনে করে থাকেন যে, চাপের কাছে তেহরান নতি স্বীকার করবে, তাহলে তারা ভুল করছেন। ইরানের জনগণ অর্থনৈতিক সংকট ও মার্কিন চাপ মোকাবেলা করবে। শনিবার এক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।

হাসান রুহানি হাসান রুহানি বলেন, টানা এমন কোনও ১৫ দিন যায় না; যখন আমেরিকা থেকে আমাদের কাছে বার্তা না আসে। আমরা যে কোনও কিছুর জন্যই আলোচনা চাই এবং ইস্যুগুলোর সমাধান চাই। কিন্তু আমরা কোনটা বিশ্বাস করবো? আপনাদের কোমল বার্তাগুলো, নাকি বর্বর কাজগুলো? যদি আপনারা সত্যবাদী হন এবং ইরানের জনগণকে পছন্দ করেন তাহলে তাদের ওপর চাপ সৃষ্টি করেন কেন?

তিনি বলেন, যদি আপনারা মনে করেন যে, দুই মাস, তিন মাস, চার মাস অথবা এক বছর পর চাপের কাছে নতি স্বীকার করে ইরানের জনগণ রাস্তায় নেমে এসে হাত তুলে বলবে যে, আমরা আমেরিকা ও হোয়াইট হাউসের কাছে আত্মসমর্পণ করলাম, তাহলে তা হবে আপনাদের ভুল ধারণা।

ইরান-ইরাক যুদ্ধের কথা উল্লেখ করে হাসান রুহানি বলেন, ইরান এখন আরেক যুদ্ধক্ষেত্রে রয়েছে। এ যুদ্ধ অর্থনীতির যুদ্ধ, মনস্তাত্ব্কি ও প্রচারণার যুদ্ধ। তেহরান যুদ্ধের অগ্রভাগে রয়েছে। আমরা এখন সবাই যুদ্ধের ময়দানে রয়েছি। সূত্র: পার্স টুডে।

/এমপি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম