বসরা থেকে কারফিউ তুলে নিলো ইরাক

বিদেশ ডেস্ক
০৯ সেপ্টেম্বর ২০১৮, ০৩:১০আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৮, ০৩:১৬

ইরাকের বসরায় জারি করা কারফিউ তুলে নিয়েছে দেশটির সরকার। স্থানীয় সময় শনিবার রাতে এই কারিফউ তুলে নেওয়া হয় বলে জানিয়েছে সামরিক বাহিনী। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের িএক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

বসরা থেকে কারফিউ তুলে নিলো ইরাক

ইরাকে অর্থনৈতিক সংকট, দুর্নীতি, বেকারত্ব এবং পানি ও বিদ্যুৎ সংকটের প্রতিবাদে গত পাঁচদিন ধরে বসরা শহরে সরকারবিরোধী বিক্ষোভ চলছে। বিক্ষোভকারীরা গত কয়েকদিনে ইরাকের বেশ কিছু সরকারি স্থাপনায় হামলা চালিয়েছে। গত পাঁচদিনের সংঘর্ষে বসরায় অন্তত নয় জন নিহত ও অনেকে হয়েছেন। এরপর সেখানে কারফিউ জারি করা হয়।

রয়টার্স জানায়, শনিবার পরিস্থিতি কিছুটা শান্ত ছিলো। আন্দোলনকারীরাও জানান, শনিবার তারা বিরতি নেবেন। এরপরও শহরজুড়ে নিরাপত্তা কর্মীকে টহল দিতে দেখা যায়।

প্রায় ২০ লাখ মানুষের বাস ইরাকের বসরা শহরে। গত সোমবার থেকে চাকুরি ও নাগরিক সেবার দাবিতে সেখানে বিক্ষোভ করছেন বাসিন্দারা। বিক্ষোভ শুরুর পর নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে সেখানে বেশ কয়েকজন প্রাণ হারিয়েছেন। শুক্রবার বিভিন্ন সরকারি ভবন ও ইরানের দূতাবাসে হামলার ঘটনা ঘটে। ওই ঘটনার পর শহরে কারফিউ জারি করা হয়। ইরাকের নিরাপত্তা বাহিনী বাসিন্দাদের সতর্ক করে দিয়ে বলেছে, রাস্তায় কাউকে দেখা মাত্রই গ্রেফতার করা হবে।

/এমএইচ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক