অবৈধভাবে আল আকসা মসজিদে ঢুকে পড়েছে ইসরায়েলি দখলদাররা

বিদেশ ডেস্ক
০৯ সেপ্টেম্বর ২০১৮, ১৪:৫০আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৮, ১৪:৫০

মুসলমানদের অন্যতম পবিত্র ধর্মীয় স্থান পূর্ব জেরুজালেমের আল আকসা মসিজদে জোর করে কয়েকজন ইসরায়েলি দখলদার ঢুকে পড়েছে। ফিলিস্তিনি এক কর্মকর্তার বরাত দিয়ে তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে রবিবার দেড়শোরও বেশি ইসরায়েলি মসজিদ চত্বরে ঢুকে পড়েছে। অবৈধভাবে আল আকসা মসজিদে ঢুকে পড়েছে ইসরায়েলি দখলদাররা
রবিবারের ঘটনা সম্পর্কে মসজিদটির তত্ত্বাবধানকারী জর্ডানের পরিচালিত সংস্থা জেরুজালেম ইসলামিক ওয়াকফ এক সংক্ষিপ্ত বিবৃতিতে বলেছে, দেড়েশোরও বেশি ইসরায়েলি ইহুদি দখলদার পবিত্র মসজিদ চত্বরের আল মুগারাবা প্রবেশদ্বার দিয়ে ঢুকে পড়ে। সংস্থার মুখপাত্র ফিরাজ আল দিবস ওই বিবৃতিতে স্বাক্ষর করেছেন। তিনি বলেন, এসব দখলদারদের সঙ্গে ইসরায়েলের পুলিশ বাহিনীর সদস্যরাও ছিলেন। এছাড়া ইসরায়েরের কৃষিমন্ত্রী উরি এরিয়েলও দখলদারদের সঙ্গে মসজিদ চত্বরে প্রবেশ করেছেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী স্বীকৃতি দেওয়ার পর থেকেই পূর্ব জেরুজালেমসহ ফিলিস্তিনি এলাকায় উত্তেজনা বেড়েছে।

আল-আকসা মসজিদ প্রাঙ্গণটি একইসঙ্গে মুসলিম ও ইহুদিদের জন্য পবিত্র স্থান বলে বিবেচিত হয়। মুসলিমরা একে আল হারাম আল শরিফ নামে ডেকে থাকেন। আর ইহুদিরা এ স্থানটিকে ডাকেন টেম্পল মাউন্ট নামে। ১৯৬৭ সালে যখন ইসরায়েল এই এলাকায় প্রবেশাধিকার পায় তখন শুধু মুসলিমরাই আল-আকসায় নামাজ পড়তে পারতো। দিনের একটি নির্দিষ্ট সময় প্রার্থনার সুযোগ পেত ইহুদিরা।

১৯৬৭ সালের আরব যুদ্ধের পর থেকে ইসরায়েল পূর্ব জেরুজালেম দখল করে রেখেছে। পূর্ব জেরুজালেমকে নিজেদের অবিভাজ্য রাজধানী বলে দাবি করে থাকে ইসরায়েল। অবশ্য আন্তর্জাতিক সম্প্রদায় পূর্ব জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়নি। ১৯৬৭ সালের পর পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ১শরও বেশি বসতি স্থাপন করেছে ইসরায়েল। পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমে স্থাপিত প্রায় ১৪০টি বসতিতে ৬ লাখেরও ইসরায়েলি বসবাস করে। আন্তর্জাতিক আইনের আওতায় এ বসতি স্থাপনকে অবৈধ বলে বিবেচনা করা হলেও ইসরায়েল তা মানতে চায় না।

/জেজে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম